Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালিয়াগঞ্জ কাণ্ড: রাজ্য প্রশাসনের ৩ কর্তাকে দিল্লিতে হাজিরার নির্দেশ কেন্দ্রের কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জ কাণ্ডে (Kaliaganj Incident) তদন্তে অসহযোগিতা করার অভিযোগে এবার রাজ্য সরকারের তিন কর্তাকে দিল্লি তলব করল জাতীয় তফসিলি কমিশন (National SC Commission)। দিল্লতে গিয়ে হাজিরা দিতে হবে উত্তরবঙ্গের আইজি, উত্তর দিনাজ

কালিয়াগঞ্জ কাণ্ড: রাজ্য প্রশাসনের ৩ কর্তাকে দিল্লিতে হাজিরার নির্দেশ কেন্দ্রের কমিশনের

শেষ আপডেট: 27 April 2023 12:34

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জ কাণ্ডে (Kaliaganj Incident) তদন্তে অসহযোগিতা করার অভিযোগে এবার রাজ্য সরকারের তিন কর্তাকে দিল্লি তলব করল জাতীয় তফসিলি কমিশন (National SC Commission)। দিল্লতে গিয়ে হাজিরা দিতে হবে উত্তরবঙ্গের আইজি, উত্তর দিনাজপুরের এসপি, জেলাশাসককে। ২৮ এপ্রিল হাজিরার জন্য নোটিস পাঠানো হয়েছে। হাজিরা না দিলে গ্রেফতার করে আনা হবে, এমন কথাও জানান কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।

কালিয়াগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও। বিরোধীরা সুর চড়িয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এদিকে বিজেপি ও মৃতার পরিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। এমনকী এই নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

কিন্তু তদন্তে পুলিশ ও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট এসসি কমিশন। গত সোমবার এই ঘটনা তদন্ত করতে কালিয়াগঞ্জে এসেছিলেন অরুণ হালদার। দেখা করেন মৃতার পরিবারের সঙ্গে। তারপরই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। বলেন, নিয়ম অনুযায়ী কমিশন ভিজিটের সময় সেখানে ডিএম, এসপির থাকাটা বাধ্যতামূলক। কিন্তু কাউকেই দেখা যায়নি। এমনকী এই কেসের তদন্তকারী অফিসারও আসার প্রয়োজন মনে করেননি।

তারপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ডিএম, এসপিদের ডেকে পাঠাবেন। সেইমতোই বৃহস্পতিবার নোটিস পাঠানো হয়েছে। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে অরুণবাবু জানিয়েছেন, দিল্লি না এলে সমন পাঠানো হবে। তাতেও সাড়া না দিলে গ্রেফতার করে আনা হবে তাঁদের।

শুধু তাই নয়, এই ঘটনার তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিশন। এদিন সাংবাদিক বৈঠকে অরুণবাবু বলেন, 'আমি বাঙালি ও আমার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে বলে কমিশনের পদকে নানাভাবে আক্রমণ করা হচ্ছে। যা একেবারেই গ্রহণযোগ্য নয়। কমিশন এই ব্যাপারে ব্যবস্থা নেবে অবশ্যই।'

কালিয়াগঞ্জ কাণ্ডে শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির


```