Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কালিয়াচকে নাবালিকাকে ধর্ষণ করে খুনই করা হয়েছে! দাবি পুলিশের, গ্রেফতার মূল অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কালিয়াচকের (Kaliachak) নাবালিকা খুনের রহস্য সমাধান করল পুলিশ। মালদহ থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলকে। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সাংবাদিক বৈঠক করে জানান, ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকা ছাত্র

কালিয়াচকে নাবালিকাকে ধর্ষণ করে খুনই করা হয়েছে! দাবি পুলিশের, গ্রেফতার মূল অভিযুক্ত

শেষ আপডেট: 26 April 2023 04:48

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কালিয়াচকের (Kaliachak) নাবালিকা খুনের রহস্য সমাধান করল পুলিশ। মালদহ থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলকে। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সাংবাদিক বৈঠক করে জানান, ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকা ছাত্রীকে। তারপরেই ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাকে।

জেলার পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে জানান, মঙ্গলবার অজ্ঞাত পরিচয় ওই ছাত্রীর দেহ উদ্ধার হতেই জোরদার তদন্ত শুরু হয়। মালদহ, গাজোল, কালিয়াচক ও ইংরেজবাজার থানার আধিকারিকদের নিয়ে একটি দল তৈরি করা হয়। বিভিন্ন দলে ভাগ হয়ে খোঁজখবর নেওয়া শুরু করে পুলিশ। এরপরেই মালদহ থানার সূত্রে কিছু তথ্য প্রমাণ তাঁদের হাতে আসে। সেই সূত্রেই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। পুলিশ সুপার বলেন, “পুলিশের জেরায় দুই যুবকের একজন খুনের কথা কবুল করে। জানায়, ন’দিন আগে ফোন মারফত ওই ছাত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়। মঙ্গলবারই তাদের প্রথম দেখা হয়। শারীরিক সম্পর্কও হয়। এরপর ওই ছাত্রী বিয়ের কথা বলায় বচসা বাধে। তখন গলায় ওড়না জড়িয়ে ওই ছাত্রীকে সে খুন করেছে।”

কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় খেতের ধারে মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই নাবালিকার দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশকে খবর দেন। কালিয়াচক থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই মেয়েটিকে এলাকায় আগে কেউ দেখেননি বলে জানিয়েছিলেন এলাকার মানুষ। তবে তার পোশাক ও সঙ্গে থাকা ব্যাগ থেকে দেখে স্কুলছাত্রী বলে অনুমান করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডল বিবাহিত এবং দুই শিশুর বাবা। যেখানে ওই নাবালিকার দেহ পাওয়া গিয়েছিল সেখান থেকে দু’ কিলোমিটার দূরে রামনগরের বাড়ি ওই যুবকের।

কালিয়াগঞ্জে থানায় আগুন, পুলিশকে আক্রমণের চেষ্টা বিক্ষোভকারীদের, অগ্নিগর্ভ পরিস্থিতি


```