Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যমুনার ধারে হিলির শিব মন্দিরেই পুজো পান ভৈরবী কালী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল হিলি (Hili)। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর তীরে একসময় চলত শিবের উপাসনা। শিবের নাম অনুসারের ওই এলাকার নাম হয় ভৈরবতলা। পরে শিবের সঙ্গে পূজিতা হতে থাকেন কালীও (Kali Pujo

যমুনার ধারে হিলির শিব মন্দিরেই পুজো পান ভৈরবী কালী

শেষ আপডেট: 21 October 2022 13:58

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল হিলি (Hili)। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর তীরে একসময় চলত শিবের উপাসনা। শিবের নাম অনুসারের ওই এলাকার নাম হয় ভৈরবতলা। পরে শিবের সঙ্গে পূজিতা হতে থাকেন কালীও (Kali Pujo 2022)। দুশো বছর ধরে এই জায়গায় ভৈরবী কালীর পুজো হয়ে আসছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই পুজো ঘিরে আগে হিন্দু-মুসলমান সকলেই মেতে উঠতেন। সীমান্ত পেরিয়ে কালীপুজো দেখতে আসতেন ওপার বাংলার বহু মানুষ। তবে সরকারি কড়াকড়িতে এখন সেসব বন্ধ।

এলাকায় শিবের উপাসনা থেকে ভৈরবী কালীপুজো শুরু হওয়া নিয়ে রয়েছে বিস্তর ইতিহাস। শোনা যায়, এই স্থানেই একসময় তন্ত্র সাধনা করতে এসেছিলেন দুর্গা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেখানে তিনি একটি মন্দিরও গড়ে তোলেন। তারপর থেকে ভৈরবী কালীপুজোর প্রচলন শুরু হয় সেখানে।

এই পুজো ঘিরে নানান অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে। তাই রীতিতে কোনও পরিবর্তন করা হয়নি। তন্ত্র মতে পূজিতা হয়ে আসছেন মা ভৈরবী কালী। ছাগল বলির প্রথাও রয়েছে। মন্দিরের দশা এখন ভগ্নপ্রায়। দুর্গা চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর সমস্ত দায়ভার যায় তাঁর ছেলে দুলু চট্টোপাধ্যায়ের উপর। কিন্তু দুলুবাবুর মৃত্যুর পর এখন তাঁর শিষ্য ও স্থানীয় ক্লাবের সদস্যরা পুজোর আয়োজন করেন।

৬ বছর পর ফিরল ‘কল্পতরুর বড় কালী’, পুরনো রেকর্ড ভেঙে প্রতিমা এবার ৪০ ফুট


```