Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নানা রঙে, নানা রূপে কুমোরটুলিতে ধরা দিলেন মা

দ্য ওয়াল ব্যুরো: সারা বছরই কালী ঠাকুরের (Kali Puja) আরাধনা হয় বাংলায়। বাড়িতে বা মন্দিরে কালী পুজো করে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি জয়ের উদযাপন হয় সারা বছরই। তবে এখন মণ্ডপে মণ্ডপে মায়ের আরাধনার জন্য প্রস্তুত হচ্ছে বাংলা। ব্যস্ত কুমোরটুলিও।

নানা রঙে, নানা রূপে কুমোরটুলিতে ধরা দিলেন মা

শেষ আপডেট: 30 October 2021 09:22

দ্য ওয়াল ব্যুরো: সারা বছরই কালী ঠাকুরের (Kali Puja) আরাধনা হয় বাংলায়। বাড়িতে বা মন্দিরে কালী পুজো করে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি জয়ের উদযাপন হয় সারা বছরই। তবে এখন মণ্ডপে মণ্ডপে মায়ের আরাধনার জন্য প্রস্তুত হচ্ছে বাংলা। ব্যস্ত কুমোরটুলিও। ক্রেতার চাহিদা মতোই একেক রূপে কালী তৈরি হচ্ছে কুমোরটুলিতে। কোথাও শ্যামা কালী, কোথাও দক্ষিণা কালী, আবার কোথাও ধূমা কালী। প্ৰধানত এই তিন কালীর চাহিদা থাকে কুমোর পাড়ায়। তবে অন্য রূপও তৈরি হয় অর্ডারের ওপর। তুঁতের সঙ্গে সাদা মিশিয়ে শ্যামা রঙ তৈরি করেন শিল্পীরা। সেই হালকা নীলাভ শ্যামা কালীই বেশি চোখে পড়ল কুমোরটুলিতে। শুধু তাই নয়, গাঢ় নীলের শ্যামা কালীও তৈরি হচ্ছে গোলাগুলোতে। "খদ্দেররা অর্ডার দিতে এসে যেমন বলেন, তেমনই কালী তৈরি করি আমরা" জানালেন শিল্পী নীলাম পাল। এছাড়াও দক্ষিণা কালী ও ধূমা কালী মূর্তিও চোখে পড়ার মতো। কালো রঙের মা যেমন শোভা পাচ্ছেন, তেমনই ছাই রঙের ধূমা কালীও জায়গা করে নিয়েছে কুমোর পাড়ায়। দশমহাবিদ্যার প্রথম রূপ কালী। সেই কালীর আরাধনা করতে প্রস্তুত বাঙালি। বহু বছর ধরেই কুমোরটুলিতে মূর্তি তৈরি করছেন বছর ষাটেরকের নীলাম পাল। বিভিন্ন সময়ে বিভিন্ন কালী মূর্তি তৈরি করেন তিনি। শুধুমাত্র কালীপুজোর সময় নয়, সারা বছরই কম বেশি কালী ঠাকুর তৈরি হয় তাঁর স্টুডিওতে। তবে কালী পুজোর সময় মূলত তিন ধরণের কালীই বেশি তৈরি করেন বলে জানালেন তিনি। তাঁর কথায়, "কালীর বিভিন্ন রূপ আছে। তবে এসময় দক্ষিণা কালী, শ্যামা কালী, ধূমা কালী বেশি তৈরি হয়। তবে কেউ কেউ কোনও সময়ে চামুণ্ড কালী, শ্মশান কালীরও অর্ডার দেন, তখন তা তৈরি করি।" এবার তবে শ্যামা কালীই বেশি তৈরি করেছেন তিনি। বাকি হাতে গোনা মাত্র দিন কয়েক। তার আগেই মণ্ডপে মণ্ডপে কালী মূর্তি রওনা দেবে কুমোরটুলি থেকে। নানা রঙের নানা রূপের কালী মূর্তিতে ভরে আছে কলকাতার কুমোর পাড়া। সেই রূপেরই আরাধনার প্রস্তুতিতে ব্যস্ত কলকাতার পুজো মণ্ডপগুলোও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```