Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনুকের মধ্যে দেবতার জন্ম! কাকদ্বীপে মন্দির প্রতিষ্ঠা করে ফেলল মৎস্যজীবী পরিবার

দ্য ওয়াল ব্যুরো: ভোরবেলা পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল এক গোছা ঝিনুক (Shell)। তারপর মাছ কেটে রান্না হয়ে যাওয়ার পর ঝিনুক ছাড়াতে গিয়ে অবাক কাণ্ড! ঝিনুকগুলো সব একে অপরের গায়ে আটকে রয়েছে। শেষমেশ পাথর দিয়ে বারি মারতেই ঝিনুকের দরজা খুলল,

ঝিনুকের মধ্যে দেবতার জন্ম! কাকদ্বীপে মন্দির প্রতিষ্ঠা করে ফেলল মৎস্যজীবী পরিবার

শেষ আপডেট: 26 October 2021 07:45

দ্য ওয়াল ব্যুরো: ভোরবেলা পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল এক গোছা ঝিনুক (Shell)। তারপর মাছ কেটে রান্না হয়ে যাওয়ার পর ঝিনুক ছাড়াতে গিয়ে অবাক কাণ্ড! ঝিনুকগুলো সব একে অপরের গায়ে আটকে রয়েছে। শেষমেশ পাথর দিয়ে বারি মারতেই ঝিনুকের দরজা খুলল, ভেতর থেকে ঠিকরে বেরোল আলো। তারপর মাংস টেনে ছিঁড়ে নিতেই আলো নিভে গেল। ঝিনুকের খোলার ভেতরে ফুটে উঠলেন দেবতারা। সেই গল্প শুনিয়ে মাথায় হাত ঠেকাল কাকদ্বীপের সেই পরিবার। সেই পরিবারেরই এক মৎস্যজীবী সকালে ঝিনুকগুলো পেয়েছেন। তারপর যা যা ঘটেছে তাতে শিবরাম চক্রবর্তীর গল্প 'দেবতার জন্ম'-র কথা মনে আসা অস্বাভাবিক নয়। সেই গল্পে শুরু থেকেই যে নুড়িটি মনযোগ পাচ্ছিল তার স্বাভাবিক পরিণতিতেই একদিন সে জোগাড় করে নেয় বাঞ্ছিত তেল সিঁদুর। তারপর ভক্তির ধুম। ঘটা করে পুজোআচ্চা। কাকদ্বীপের ঝিনুকের পেটে দেবতার গল্পেও তার ব্যতিক্রম হয়নি। পরিবারের অভিজ্ঞতার কথা শুনে গ্রামের সকলেই ঝিনুকের মধ্যে দেবতাদের দেখতে ছুটে এলেন। তারপর তেল সিঁদুর মাখিয়ে তাঁদেরও দেবতা রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে। যদিও আজকালকার যুক্তিবাদী মননশীলরা এত সহজে দেবতার জন্ম বৃত্তান্ত মানতে পারলেন না। এলাকার বিজ্ঞান মঞ্চ থেকে পুরোটাই বুজরুকি বলে জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। কিন্তু মানুষের ঢল সরিয়ে দেবতার গায়ে হাত ছোঁয়াতে পারলে হয়। সকাল থেকেই ভিড় উপচে পড়ছে ঝিনুক দেবতার মন্দিরে।

```