Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

‘কাঁচরাপাড়া নিরাপদ, হালিশহরে শিগগির অনাস্থা আনব’: ঘর গোছাতে নেমে পড়লেন মুকুল রায়

দ্য ওয়াল ব্যুরো: দেড় দিনও হয়নি হালিশহরের আট জন কাউন্সিলরের ‘ঘর ওয়াপসি’ ঘটিয়ে পুরসভা দখলের দাবি জানিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি থেকে আট জনকে দলে ফেরাতে পেরে এতটাই উত্তেজিত ছিল তৃণমূল যে নজিরবিহীন ভাবে তাঁদের নিয়ে বিধানসভায় সাংবা

‘কাঁচরাপাড়া নিরাপদ, হালিশহরে শিগগির অনাস্থা আনব’: ঘর গোছাতে নেমে পড়লেন মুকুল রায়

শেষ আপডেট: 10 July 2019 18:31

দ্য ওয়াল ব্যুরো: দেড় দিনও হয়নি হালিশহরের আট জন কাউন্সিলরের ‘ঘর ওয়াপসি’ ঘটিয়ে পুরসভা দখলের দাবি জানিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি থেকে আট জনকে দলে ফেরাতে পেরে এতটাই উত্তেজিত ছিল তৃণমূল যে নজিরবিহীন ভাবে তাঁদের নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠক করেছিলেন পুরমন্ত্রী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও দমকল মন্ত্রী সুজিত বসু। কিন্তু বুধবার রাতেই পাশা পাল্টে দেওয়ার দাবি জানালেন প্রবীণ বিজেপি নেতা মুকুল রায়। হালিশহরের বেশ কিছু কাউন্সিলরকে পাশে বসিয়ে এ দিন তিনি জানান, কাল পরশুর মধ্যেই হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন বিজেপি-র কাউন্সিলররা। তার পর ভোটাভুটিতে জিতে ফের হালিশহর পুরসভা দখল করবে বিজেপি। প্রসঙ্গত, হালিশহর পুরসভার ১৬ জন তৃণমূল কাউন্সিলর লোকসভা ভোটের পর পরই দিল্লি গিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে আট জন গতকাল ফিরে এসেছেন বলে জানিয়েছিল তৃণমূল। সেই সঙ্গে এও ঘোষণা করেছিল হালিশহর পুরসভার মোট ২৩টি আসনের মধ্যে এখন তৃণমূলের পক্ষে রয়েছেন ১২ জন তথা সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর। মঙ্গলবার দলবদলের ঘটনা যখন ঘটছে, তখন দিল্লিতে ছিলেন মুকুলবাবু। তৃণমূলের নেতারা তখন এ-ও জানিয়ে দিয়েছিলেন, শুধু হালিশহর নয়, খুব তাড়াতাড়ি কাঁচরাপাড়া পুরসভাও পুনর্দখল করতে চলেছে তৃণমূল। ফিরহাদ হাকিমরা এ-ও দাবি করেন, তৃণমূলের কাউন্সিলরদের ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল বিজেপি। সেখানে গুটখার গন্ধে অতিষ্ঠ হয়ে তাঁরা ফের পালিয়ে এসেছেন। বুধবার সন্ধেয় বীজপুরে ফিরেই কাঁচরাপাড়ার বিজেপি কাউন্সিলরদের ডেকে পাঠান মুকুলবাবু। তার পরে বলেন, কাঁচরাপাড়া নিয়ে গুজব ছড়াচ্ছে তৃণমূল। কাঁচরাপাড়ার কাউন্সিলররা বেরিয়ে যাওয়ার পর হালিশহরের বেশ কিছু কাউন্সিলরকে নিয়ে বৈঠক শুরু করেন তিনি। পরে বলেন, হালিশহর পুরসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তৃণমূলের চেয়ারম্যান অংশুমানকে সরায়নি। অংশুমান এখন দাবি করছেন, পুরবোর্ড তৃণমূলের হয়ে গেছে। তাঁর কথায়, “অংশুমানের কোনও রাজনৈতিক ওজন কোনও কালেই ছিল না। উনি নিজের যোগ্যতায় চেয়ারম্যান হননি। ওঁকে দয়া করে আমি চেয়ারম্যান পদে বসিয়েছিলাম। কাল পরশুর মধ্যে অংশুমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।” মঙ্গলবার হালিশহর পুরসভা দখল করার পর বুধবার আবার হরিণঘাটা পুরসভার পুনর্দখল নিয়েছে তৃণমূল। কিন্তু মুকুলবাবুর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, কাঁচরাপাড়া-হালিশহরে ঘর গোছানোর পরে কাল বৃহস্পতিবার হরিণঘাটায় নজর দেবেন তিনি।

```