Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ১০ চাকার লরির ধাক্কা! টাকি রোডের উপর বড়সড় দুর্ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) গাড়িতে ধাক্কা মারল ১০ চাকার লরি (Car Accident)! আজ, সোমবার সন্ধ্যায় দেগঙ্গার দিক থেকে কলকাতায় ফিরছিলেন রাজ্যের বনমন্ত্রী। সেই সময়েই টাকি রোডের (Taki Road) উপরে এই দুর্ঘটনা ঘটেছে ব

জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ১০ চাকার লরির ধাক্কা! টাকি রোডের উপর বড়সড় দুর্ঘটনা

শেষ আপডেট: 30 January 2023 16:59

দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) গাড়িতে ধাক্কা মারল ১০ চাকার লরি (Car Accident)! আজ, সোমবার সন্ধ্যায় দেগঙ্গার দিক থেকে কলকাতায় ফিরছিলেন রাজ্যের বনমন্ত্রী। সেই সময়েই টাকি রোডের (Taki Road) উপরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সূত্রের খবর, মন্ত্রীর গাড়ির সঙ্গে আরও কয়েকটি গাড়ি ছিল। কিন্তু যে গাড়িটিতে ধাক্কা মারে, তাতেই ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ওই লরিটিতে পাথর বোঝাই ছিল বলেও জানা গিয়েছে। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গেছে।

জানা গেছে, আজ, সোমবার উত্তর ২৪ পরগনায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সন্ধেয় সেখান থেকেই ফিরছিলেন। চেনা পথেই প্রায়ই যাতায়াত করেন তিনি। কিন্তু আজ একটি লরি ব্রেকফেল করে, দেগঙ্গা ও নূরনগরের মাঝামাঝি এলাকায়। তার ফলেই বেশ জোরে গাড়িতে ধাক্কা মেরে বসে সেটি।

তবে মন্ত্রী জানিয়েছেন, তাঁর কোনও আঘাত লাগেনি। তাই প্রাথমিক ভাবে লরিটিকে আটক করা হলেও, পরে ছেড়ে দেওয়া হয়।

দিদি নিজেই দেখবেন বীরভূম, অনুব্রত-বিরোধী কাজলকে নিয়ে বৈঠকে মমতার


```