Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সিপিএম ভয়ঙ্কর পার্টি, সামাজিক বয়কটের এক যুগ পুরনো স্লোগান ফের দিলেন জ্যোতিপ্রিয়

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : ২০১১ সালে তখন সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। খাদ্যমন্ত্রী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ওরফে বালু। সেবছরই জ্যোতিপ্রয় একটি সভায় বলেছিলেন, সিপিএম (CPM) বিষধর সাপের মতো। লাঠি

সিপিএম ভয়ঙ্কর পার্টি, সামাজিক বয়কটের এক যুগ পুরনো স্লোগান ফের দিলেন জ্যোতিপ্রিয়

শেষ আপডেট: 25 March 2023 10:58

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : ২০১১ সালে তখন সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। খাদ্যমন্ত্রী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ওরফে বালু। সেবছরই জ্যোতিপ্রয় একটি সভায় বলেছিলেন, সিপিএম (CPM) বিষধর সাপের মতো। লাঠি দিয়ে পিটিয়ে মারা উচিত। সেইসঙ্গে বালু এও বলেছিলেন, সিপিএমের সঙ্গে কারও বৈবাহিক সম্পর্কে জড়ানো উচিত নয়, একসঙ্গে বসে চা খাওয়া উচিত নয়। এমনকি সিপিএমের কেউ যদি কোনও বিয়েবাড়িতেও নেমন্তন্ন খেতে যায় সেখানেও যাওয়া বয়কট করা উচিত। একযুগ পর সেই জ্যোতিপ্রিয় পুরনো স্লোগানকে এখন প্রাসঙ্গিক বলে দাবি করলেন।

এদিন হাবড়ায় বনমন্ত্রী বলেন, ‘সিপিএম বীভৎস, ভয়ঙ্কর রাজনৈতিক দল। আমি ২০১১ সালে যে কথা বলেছিলাম এখনও সেটাই প্রযোজ্য। আমি অন্তত আমার ক্ষেত্রে এটা করি। সিপিএমের সঙ্গে চা খাই না, গল্প করি না।’

জ্যোতিপ্রিয়র এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, ‘বালুবাবুকে আজকে অনেকদিন পর দেখলাম। দেখে খারাপ লাগল। অনুব্রত মণ্ডলের জেলে ঢোকার পর গোঁফ-দাড়ি সাদা হয়েছিল। ওঁর এখনই হয়ে গিয়েছে। আমি মন্ত্রীমশাইকে বলব, সিপিএম নিয়ে বেশি না ভেবে সিবিআই নিয়ে ভাবুন। যে কোনওদিন কলিংবেল বাজবে!’

বনমন্ত্রী বলেন, ‘ওরা (পড়ুন সিপিএম) কী করে গেছে দেখছেন না? শুনছেন না ব্রাত্য বসুর মুখে? মমতা বন্দ্যোপাধায় যদি পুরো তদন্ত শুরু করেন তাহলে সিপিএম নেতাদের হালত খারাপ হয়ে যাবে।’

এরও জবাব দিয়েছে সিপিএম। কৌস্তভ বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক যেন একবার ব্রাত্য বসুর কাছে এইটা জেনে নেন যে, ব্রাত্য বসু সিপিএমের কোন নেতাকে ঘুষ দিয়ে সিটি কলেজে চাকরি পেয়েছিলেন। সেটা বলে দিলেই হয়ে গেল!’

চার বছরের স্নাতক এখনই সম্ভব নয়, নতুন শিক্ষানীতি নিয়ে আপত্তি রাজ্যের


```