Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিভিক ভলান্টিয়ার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি মান্থার, টানলেন আনিস খান প্রসঙ্গও

দ্য ওয়াল ব্যুরো: সরশুনা থানা এলাকার এক ব্যক্তিকে বাড়ি থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা তুলে নিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ বলে অভিযোগ তাঁর পরিবারের। এই নিয়ে হাইকোর্টে গিয়েছে নিখোঁজ ব্যক্তির পরিবার। সেই মামলার শুনানিতে রাজ্য প্রশাসনে সিভিক

সিভিক ভলান্টিয়ার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি মান্থার,  টানলেন আনিস খান প্রসঙ্গও

শেষ আপডেট: 13 April 2023 07:21

দ্য ওয়াল ব্যুরো: সরশুনা থানা এলাকার এক ব্যক্তিকে বাড়ি থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা তুলে নিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ বলে অভিযোগ তাঁর পরিবারের। এই নিয়ে হাইকোর্টে গিয়েছে নিখোঁজ ব্যক্তির পরিবার। সেই মামলার শুনানিতে রাজ্য প্রশাসনে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)।

এদিন তাঁর পর্যবেক্ষণে বিচারপতি মান্থা বলেছেন, "রাজ্যের আসল সমস্যা পুলিশে নিয়োগ না করা। ফলে এই সব চুক্তিভিক্তিক কর্মীদের উপরে ভরসা করতে হচ্ছে। সিভিক ভলিয়ান্টারদের দিয়ে কাজ চলছে। কনস্টেবল, এএসআই, এসআই নিয়োগ যতদিন না হবে ততদিন এঁদের দিয়েই কাজ চলবে!"

এখানেই শেষ নয়। এই প্রসঙ্গে আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু (মতান্তরে হত্যা) প্রসঙ্গও টেনেছেন বিচারপতি। তিনি বলেন, "দুর্ভাগ্যের বিষয় হল, আনিস খানের ঘটনাতেও দু'জন সিভিক সেই রাতে তাঁর বাড়িতে গিয়েছিল। সরকারের নিয়োগের ব্যাপারে যতদিন না উদ্যোগ হবে ততদিন এই এক বছরের চুক্তি ভিত্তিক লোকেদের দিয়েই নিচু তলায় আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা হবে।"

বেহালার সরশুনা থানা এলাকার এই ঘটনার ভিত্তিতেই আদালত রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিল, সিভিক ভলান্টিয়ারদের কাজ কী সে ব্যাপারে গাইডলাইন জারি করতে। তারপর পুলিশ গাইডলাইন দিয়ে জানায়, সিভিকদের কাজ উৎসব পার্বণে ভিড় সামাল দেওয়া, ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করা। এও স্পষ্ট করা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের কোনও ভূমিকা নেই।

সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে বিস্তর সমালোচনা রয়েছে। বিরোধীরা স্পষ্টই বলেন, সিভিক ভলান্টিয়ারদের সিংহভাগ শাসকদলের ক্যাডার। সেই প্রেক্ষাপটে আদালতের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলেই মত অনেকের। সেইসঙ্গে পুলিশে নিয়োগ থমকে থাকা নিয়েও পরোক্ষে রাজ্যকে ভর্ৎসনা করল হাইকোর্ট।

অগ্নিমিত্রা গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টে, কী অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে


```