Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিকে নিয়োগ নিয়ে নয়া রায় ডিভিশন বেঞ্চের, খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary recruitment) নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary recruitment) প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। বিচারপতি অভিজিৎ গঙ্গ

প্রাথমিকে নিয়োগ নিয়ে নয়া রায় ডিভিশন বেঞ্চের, খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

শেষ আপডেট: 16 August 2023 08:48

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary recruitment) নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary recruitment) প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের নির্দেশ খারিজ করে জানিয়ে দিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রের খবর, ২০২২ সালের ২১ নভেম্বর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে ছাড়পত্র দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay) । সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বেশ কিছু প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। বুধবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণে যোগ্য নয়। ফলে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এদিনের রায়ে ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই দুটি স্তরে শিক্ষাগত পরিকাঠামোয় যথেষ্ট ফারাক রয়েছে। সে কারণেই উচ্চ প্রাথমিকের পাঠ্য শিক্ষকরা প্রাথমিক স্তরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্য নয়।

উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রাথমিক স্তরে কোন প্রশিক্ষণপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, বিএড প্রশিক্ষিতরা প্রাথমিক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না। শুধুমাত্র ডি এল এড প্রশিক্ষিতরাই প্রাথমিক স্তরে পড়ানোর যোগ্য। সেই রায়ের সঙ্গে সাজুয্য রেখেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এদিনের রায় বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্টে তৃণমূল, মামলায় পার্টি করা হল রাজ্যপালকেও


```