Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গার গ্রাসে ডুবতে বসেছে হুগলির স্কুল! অন্যত্র সরানোর নির্দেশ দিলেন বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: হুগলির স্কুল (Hooghly School) গঙ্গার গ্রাসে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। অস্থায়ী জায়গায় সেই স্কুল সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। হুগলি জেলার জি

গঙ্গার গ্রাসে ডুবতে বসেছে হুগলির স্কুল! অন্যত্র সরানোর নির্দেশ দিলেন বিচারপতি

শেষ আপডেট: 21 July 2022 06:42

দ্য ওয়াল ব্যুরো: হুগলির স্কুল (Hooghly School) গঙ্গার গ্রাসে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। অস্থায়ী জায়গায় সেই স্কুল সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

হুগলি জেলার জিরাট গ্রাম পঞ্চায়েতের চক খয়েরাবাড়ি প্রাথমিক স্কুলের পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা। গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনও মুহূর্তে তা নদীগর্ভে তলিয়ে যেতে পারে, পরিস্থিতি এমনই। এতে স্বভাবতই বিপদে পড়েছে স্কুলের পড়ুয়ারা। শুধু তাই নয়, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদেরও অবস্থা শোচনীয়।

স্কুলটির এই দশা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছিলেন তিনি। এবার স্কুলটি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন।

এর আগে হুগলি জেলা প্রাথমিক স্কুলের চেয়ারপার্সন এবং সেখানকার পঞ্চায়েত প্রধানকে আদালতে ডেকে পাঠান বিচারপতি। স্কুলের অবস্থা কেমন, স্কুল বাঁচাতে কী কী পদক্ষেপ করা হয়েছে সেসব প্রশ্ন করা হয় তাঁদের। তারপরেই স্কুল অন্য জায়গায় স্কুল সরানোর কথা বলেছেন বিচারপতি।

আরও পড়ুন: রোগীকে কাঁধে করে পৌঁছনো হল ১২ কিমি দূরের স্বাস্থ্যকেন্দ্রে! উত্তরাখণ্ডের এই গ্রামে এখনও নেই রাস্তা


```