Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নগ্ন হয়ে এ-ঘর থেকে সে-ঘর দৌড়াচ্ছিলেন বগুলার ছাত্র? যাদবপুর কাণ্ডে কী বলছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় (JU student death) তদন্ত যত এগোচ্ছে ততই একের পরে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশি তদন্তে আগেই জানা গিয়েছিল, ওই পড়ুয়ার নগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল মেন হোস্টেল

নগ্ন হয়ে এ-ঘর থেকে সে-ঘর দৌড়াচ্ছিলেন বগুলার ছাত্র? যাদবপুর কাণ্ডে কী বলছে পুলিশ

শেষ আপডেট: 24 August 2023 12:45

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় (JU student death) তদন্ত যত এগোচ্ছে ততই একের পরে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশি তদন্তে আগেই জানা গিয়েছিল, ওই পড়ুয়ার নগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল মেন হোস্টেল থেকে। সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল, তাহলে কি মৃত্যুর আগে ওই ছাত্রকে যৌন হেনস্থা করা হয়েছিল? সেই তত্ত্ব খারিজ করে দেওয়ার পরও পুলিশ জানিয়েছে, দীর্ঘ এক ঘন্টারও বেশি র‍্যাগিং চলাকালীন ওই পড়ুয়াকে উলঙ্গ হয়ে হাঁটতে বাধ্য করেছিল অভিযুক্তরা। সমকামী বলেও খোঁচা দেওয়া হয়েছিল ওই ছাত্রকে। তা থেকে বাঁচতেই বগুলার ওই ছাত্র হস্টেলের এ-ঘর থেকে সে-ঘর দৌড়ে বেরিয়েছিল (Jadavpur student Stripped)।

ছাত্র-মৃত্যুর ঘটনার তদন্ত নেমে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে যেমন বর্তমান পড়ুয়ারা রয়েছে তেমনই রয়েছে প্রাক্তনীরাও। তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় হোস্টেলের আরও পাঁচ আবাসিককে তলব করেছে পুলিশ। সূত্রের খবর, ৯ অগস্টের এই অভিশপ্ত রাতে ঘটনার সময় হস্টেলে ছিলেন এই পাঁচ পড়ুয়াও।

পুলিশ সূত্রের খবর, এদিন যে পাঁচজন পড়ুয়াকে তলব করা হয়েছে, ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট রাতে (Jadavpur Student death)  এরা হস্টেলেই ছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সেদিন হস্টেলের তিনতলার বারান্দা থেকে টানা চিৎকার শোনা গিয়েছিল। মঙ্গলবার পুলিশের কাছে এমনই তথ্য জানিয়েছিলেন দুই আবাসিক। তাঁদের কাছ থেকেই এই পাঁচ পড়ুয়ার নাম জানতে পারে পুলিশ। (JU student death)

অন্যদিকে, ছাত্র মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই এনআইএ তদন্তের আবেদন করেছেন। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সক্রিয় রয়েছে মাদকচক্র। মদ তো আছেই, সঙ্গে গাঁজা-চরস-হেরোইনের মতো মাদক বিশ্ববিদ্যালয় থেকে পাচার করা হয়, এমনকী বিশ্ববিদ্যালয়ের ভিতর চাষ করা হয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, এদিন যাদবপুরে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠক শেষে উপাচার্য জানিয়েছেন, আপাতত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি যেমন তদন্ত করছে তা করবে। এই মুহুর্তে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডকেও ঘটনার তদন্ত করতে বারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কমিটির তদন্তে সন্তুষ্ট না হলে অন্য কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করানোর কথা ভাবা হবে।

হাতে চাঁদ পেলেন তুষারকান্তি, ঘরের ছেলের সাফল্যে আনন্দে মাতোয়ারা বেলডাঙা


```