Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭ লক্ষ 'জয় বাংলা' রাখির বরাত পেল কালনা! সরকারি উদ্যোগে চলছে প্রশিক্ষণ শিবিরও

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আগামী ৩০ অগস্ট রাখিবন্ধন (Raksha Bandhan) উৎসব। রাজ্যজুড়ে মানুষজন বন্ধু, দাদা, ভাই, দিদির হাতে ভালবাসার রাখি বেঁধে দেবেন। আর সেই বিশেষ উৎসবেই এবার 'জয় বাংলা' রাখি তৈরির সরকারি বরাত পেল পূর্ব বর্ধমানের কালনা

৭ লক্ষ 'জয় বাংলা' রাখির বরাত পেল কালনা! সরকারি উদ্যোগে চলছে প্রশিক্ষণ শিবিরও

শেষ আপডেট: 17 August 2023 18:32

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আগামী ৩০ অগস্ট রাখিবন্ধন (Raksha Bandhan) উৎসব। রাজ্যজুড়ে মানুষজন বন্ধু, দাদা, ভাই, দিদির হাতে ভালবাসার রাখি বেঁধে দেবেন। আর সেই বিশেষ উৎসবেই এবার 'জয় বাংলা' রাখি তৈরির সরকারি বরাত পেল পূর্ব বর্ধমানের কালনার একটি সংস্থা (joy bangla rakhi)।

এমনিতে বরাবরই রাখি তৈরির জন্য বিখ্যাত কালনা। দেশের সীমানা পেরিয়ে সেখানকার শিল্পীদের তৈরি রাখি পৌঁছে গেছে বিদেশের বাজারেও। অজস্র ছোট বড় রাখি তৈরির কারখানা রয়েছে এখানে। সেখানে পুরুষ তো বটেই, তাঁদের চেয়েও বেশি সংখ্যায় মহিলার রাখি শিল্পীরা যুক্ত রয়েছেন। হাজার হাজার মানুষ এই কাজের সঙ্গে যুক্ত।

সেই কালনারই শ্যামগঞ্জপাড়ার একটি সংস্থা সরকারি প্রকল্পের জন্য রাজ্য সরকারের যুব কল্যাণ দফতরের তরফে ৬ লক্ষ ৭২ হাজার রাখি তৈরির বরাত পেয়েছে। সেই রাখির উপর লেখা থাকবে জয় বাংলা। খাদির তরফেও বিপুল সংখ্যক রাখির অর্ডার এসেছে বলে জানিয়েছেন ওই সংস্থার সম্পাদক তপন মোদক। (joy bangla rakhi)

শুধু রাখি তৈরির বরাতই নয়, কারিগরদের রাখি তৈরির ব্যাপারে আরও দক্ষ করে তুলতে রীতিমতো প্রশিক্ষণও দেওয়া হয় সরকারি তরফে। উৎকর্ষ বাংলার উদ্যোগে এবারেও কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় তেমন একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়েই বিপুল বরাত পেয়ে চাপ সত্ত্বেও এখন উৎসাহে ফুটছেন কালনার রাখি শিল্পীরা।

আইন থাকলেও পড়ুয়ারাই তা প্রয়োগ করতে দেন না! যাদবপুর কাণ্ডে দাবি ডিনের


```