Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সামনেই উপনির্বাচন, বিজেপিতে ভাঙন, তৃণমূলের ঝান্ডা ধরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন

রবিবার নাগরাকাটায় তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ছিল। সেখানেই অনুগামীদের সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন মেরিনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সামনেই উপনির্বাচন, বিজেপিতে ভাঙন, তৃণমূলের ঝান্ডা ধরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন

বিজেপি ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন

শেষ আপডেট: 21 October 2024 18:18

দ্য ওয়াল ব্য়ুরো, আলিপুরদুয়ার: সামনেই উপনির্বাচন। কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'তৃণমূল থার্ড হবে'। বিরোধী দলনেতার এই চ্যালেঞ্জই ধাক্কা খেল আলিপুরদুয়ারে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর যোগ দিলেন তৃণমূলে।

রবিবার নাগরাকাটায় তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ছিল। সেখানেই অনুগামীদের সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন মেরিনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ, নাগরাকাটার ব্লক কমিটির সভাপতি প্রেম ছেত্রীরা। 

২০১৮ সালে পঞ্চায়েত ভোটে সুলকাপাড়া এলাকা থেকে বিজেপির প্রার্থী ছিলেন মেরিনা। তিনি জয়ীও হন। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেয়নি। এদিন মেরিনার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সিপিএমের টিকিটে নির্বাচিত চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অরবিন্দ গুড়িয়া। 

দলবদল নিয়ে মেরিনা জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাঁর একান্ত ব্যক্তিগত। দাদা জন বার্লার সঙ্গে এই প্রসঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী উন্নয়নেক কাজ দেখে তিনি প্রভাবিত। তাই তিনি তৃণমূলে যোগ দান করেছেন। শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বোন। মেরিনার দাবি, তিনি বিজেপির কাছ থেকে কোনও সহযোগিতা পাননি। তবে বোনের দল বদল নিয়ে কোনও মন্তব্য করেননি জন বার্লা। 

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির নাগরাকাটা এক নম্বর অঞ্চলের মণ্ডল সভাপতি বরুণ মিত্রের কথায়, "মেরিনা বিজেপির পঞ্চায়েত সদস্য হিসাবে পদে থাকলেও তিন বছর ধরে দলে তিনি সক্রিয় ছিলেন না। তাঁর তৃণমূলে যোগদানের ঘটনা বিজেপিতে কোনও প্রভাব ফেলবে না।" জলপাইগুড়ির জেলা বিজেপি নেতা সৌজিৎ সিংহের দাবি, "মেরিনা কুজুর সরাসরি বিজেপিতে ছিলেনই না।" 


```