Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মমতা নাকি বলেছিলেন 'মাথা ঠান্ডা রাখো', জিতেন্দ্র শুনলেন না, ইস্তফা দিলেন

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর পথই অনুসরণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জেলা সভাপতি পদ থেকেও ইস্তফা দিলেন জিতেন্দ্র । ছাড়লেন দলও। পুর প্রশাসক পদ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পাণ্ডবেশ্বরে তাঁর বিধায়ক কার্যালয়ে দুষ্কৃতীর

মমতা নাকি বলেছিলেন 'মাথা ঠান্ডা রাখো', জিতেন্দ্র শুনলেন না, ইস্তফা দিলেন

শেষ আপডেট: 17 December 2020 09:59

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর পথই অনুসরণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জেলা সভাপতি পদ থেকেও ইস্তফা দিলেন জিতেন্দ্র । ছাড়লেন দলও। পুর প্রশাসক পদ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পাণ্ডবেশ্বরে তাঁর বিধায়ক কার্যালয়ে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির। তারপরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বুধবার দুপুরে আসানসোলের প্রশাসকের গরম গরম কথা সকলে শুনেছেন! পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে যা নয় তাই বলে সমালোচনা করেছিলেন তিনি। এও বলেছিলেন, "শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ববি হাকিম কথা বলবে, মানায় নাকি!" দেখুন ভিডিও: https://www.youtube.com/watch?v=QoeoflYYaiw তৃণমূল সূত্রে তার পর জানা গিয়েছিল, তার পর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তাঁকে ফোন করে নাকি বলেছিলেন, "মাথা ঠান্ডা রাখো। ১৮ তারিখ আমার সঙ্গে দেখা করো।" জিতেন্দ্র মাথা আর ঠান্ডা করলেন না। তাওয়া গরম থাকতে থাকতে বৃহস্পতিবার আসানসোলের প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। তৃণমূলের বিধায়ক পদ থেকে তিনি অবশ্য এখনও ইস্তফা দেননি।

আরও পড়ুন: সমস্ত সরকারি পদ ছাড়লেন কর্নেল দীপ্তাংশু, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফা

সন্দেহ নেই, আসানসোল-দুর্গাপুরে তৃণমূলের রাজনৈতিক জমি দেখভাল করতে দলের বড় ভরসা ছিল জিতেন্দ্রর উপর। কিন্তু পর্যবেক্ষকদের মতে, জিতেন্দ্র বুঝতে পারছিলেন সেখানে তৃণমূলের জনভিত্তি দুর্বল হচ্ছে। পায়ের তলা থেকে মাটি সরছে। লোকসভা ভোটে পাণ্ডবেশ্বরেও বিজেপির কাছে পিছিয়ে ছিল তৃণমূল। তবে জিতেন্দ্র বিচ্ছিন্ন ঘটনা নয়। বৃহস্পতিবার দলের প্রাথমিক সদস্য পদ ছেড়েছেন। তার পর থেকেই ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। শুভেন্দু অধিকারীর অনুগামী ব্লক সভাপতি, প্রশাসক, জেলা পরিষদের সদস্যরা পদ ছাড়তে শুরু করেছেন। তা দিনভর চলবে বলে মনে করা হচ্ছে।

```