Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের নিশানায় শুভেন্দু, প্রশ্ন তুললেন, কেন গ্রেফতার করা হচ্ছে না বিরোধী দলনেতাকে

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna saha targeted Suvendu Adhikari)। শুক্রবার আলিপুরের জজকোর্টে পেশ করা হয়েছিল তাঁকে। আদালত থেকে বেরিয়ে ভ্যানে ওঠার মুখ

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের নিশানায় শুভেন্দু, প্রশ্ন তুললেন, কেন গ্রেফতার করা হচ্ছে না বিরোধী দলনেতাকে

শেষ আপডেট: 27 August 2023 10:11

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna saha targeted Suvendu Adhikari)। শুক্রবার আলিপুরের জজকোর্টে পেশ করা হয়েছিল তাঁকে। আদালত থেকে বেরিয়ে ভ্যানে ওঠার মুখে বললেন, “এর আগে আপনারা তাঁকে দেখেছেন টিভিতে টাকা নিতে। যাঁকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সিবিআই দফতরে যাঁর ফোন আসে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না?”

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন জীবনকৃষ্ণ-সহ মোট সাতজনকে আলিপুর আদালত পেশ করা হয়। শুনানি শেষে বের করার সময় এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি (Jiban Krishna saha targeted Suvendu Adhikari)।

জীবনকৃষ্ণ বলেন, “কেন্দ্রীয় এজেন্সিকে রোজ ফোন করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাকে তো নারদার টাকা কাগজে মুড়ে নিতে দেখা গেছিল, তাঁর বিরুদ্ধে কেন কোনও অভিযোগ হচ্ছে না, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না।”

চলতি বছরের ১৫ এপ্রিল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের কান্দির বাড়িতে হাজির হয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। টানা ৬৫ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই সময়ে তার মোবাইল ফোন নিয়ে যে কাণ্ড হয়েছিল তাকে নাটক বললেও কম বলা হয়। তথ্য গোপন করতে নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। দীর্ঘ চেষ্টায় পুকুর থেকে উদ্ধার হয় সেই দুটি ফোন। পরে সেই ভেজা ফোন ঘেঁটেই বিশেষজ্ঞরা সমস্ত তথ্য উদ্ধার করেন বলে দাবি। এপ্রিল মাসে গ্রেফতারের পর থেকে জেলেই রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে হাইকোর্টেও।

আরও পড়ুন: একই গজল রোজ গাইছেন, অন্য কিছু বলুন, জীবনকৃষ্ণ মামলায় সিবিআইকে বিচারক


```