দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে জিয়াগঞ্জে অন্তঃস্বত্ত্বা মহিলা ও শিশু-সহ একই পরিবারের তিনজনের মৃত্যুর কথা রাষ্ট্রপতিকে জানিয়ে এল উচ্চপর্যায়ের বিজেপি প্রতিনিধিদল। এই দলে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যনেতা মুকুল রায়, জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, লোকসভার তিন সাংসদ অর্জুন সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও রাজু বিস্তা এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। যদিও যে দিন তাঁরা দেখা করতে গেলেন, সেই দিনই এই খুনের কিনারা করে ফেলে পুলিশ।
বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি ও পুত্র বন্ধুঅঙ্গনের নৃশংস হত্যার পরে এর সঙ্গে যোগ হয়েছিল রাজনৈতিক হিংসার তত্ত্ব। নিহত বন্ধুপ্রকাশ আরএসএস কর্মী ছিলেন বলেই এই হত্যা – এমনই আশঙ্কার কথা বলেছিল বিজেপি। এই হত্যার সূত্র রাজ্যের পুলিশ প্রাথমিক ভাবে না পাওয়ায় সিবিআই তদন্তের দাবিও তুলতে শুরু করে বিজেপি। যদিও শেষ পর্যন্ত দেখা যায়, ২৪,০০০ টাকার জন্য তাঁকে খুন করে এক বিমা এজেন্ট।
রাজ্যে এখন যে কোনও গণ্ডগোলেই রাজনৈতিক রং লেগে যাচ্ছে। জমির বিবাদ হলেও শুরু হয়ে যাচ্ছে রাজনৈতিক চাপানউতর। কোনও ব্যক্তি খুন হলেই তার বাড়িতে পৌঁছে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। তাই একই পরিবারের তিন জন খুন হওয়ার পরে তাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যায় বিজেপি। তাঁকে স্মারকলিপি দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘটনা নিয়ে তাদের কথা জানায়। যদিও মঙ্গলবার তাদের এই প্রচেষ্টা একেবারেই ব্যর্থ হয়ে গেল।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%80%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%98%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%81/