Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ঘর লন্ডভন্ড, তিনদিন পর বাড়ি থেকেই উদ্ধার ক্ষতবিক্ষত দেহ! ঝাড়গ্রামে ব্যক্তির রহস্যমৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: দুটি রহস্যমৃত্যুর (Unnatural Death) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে (Jhurgram)। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আগুইবনি নেতুরা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় পঞ্চাশ বছরের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ।

ঘর লন্ডভন্ড, তিনদিন পর বাড়ি থেকেই উদ্ধার ক্ষতবিক্ষত দেহ! ঝাড়গ্রামে ব্যক্তির রহস্যমৃত্যু

শেষ আপডেট: 30 May 2023 08:22

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: দুটি রহস্যমৃত্যুর (Unnatural Death) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে (Jhurgram)। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আগুইবনি নেতুরা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় পঞ্চাশ বছরের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতের নাম রজত কুমার বায়েন। সন্তানদের নিয়ে চারদিন আগেই তাঁর স্ত্রী বাপেরবাড়ি গিয়েছেন। তারপর থেকে একবারের জন্যও রজতকে বাড়ির বাইরে বেরোতে দেখননি প্রতিবেশীরা।

রজতের ভাই প্রসেনজিৎ কুমার বায়েন জানান, তাঁরা তিন ভাই আলাদা থাকেন। পারিবারিক বিবাদ থাকায় কেউ কারও সঙ্গে কথা বলেন না। তিনি গত কয়েকদিন ধরে রজতকে বাইরে বের হতে দেখেননি। ব্যাপারটায় তাঁর সন্দেহ হয়েছিল। রজতকে বাড়ির বাইরে না দেখতে পেয়ে পাড়া-প্রতিবেশীদেরও সন্দেহ হয়। তাই তাঁরা মঙ্গলবার ভোরে তাঁর খোঁজ নিতে বাড়িতে যান।

সেখানে যেতেই দেখেন, মাটিতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে রজতের দেহ। (Jhurgram) আলমারি ভাঙা। গোটা বাড়ি লন্ডভন্ড হয়ে রয়েছে।

তখনই ঝাড়গ্রাম থানায় খবর দেন প্রতিবেশীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে তাঁরা ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

অপরদিকে ঝাড়গ্রাম শহরেই ছিমছাম মোড় এলাকায় সোমবার সন্ধেবেলা একটি আম বাগানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ও দমকল এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুটি ঘটনাতেই মৃত্যুর কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ।

কফিনে মাদক ভরে অ্যাম্বুল্যান্সে পাচারের চেষ্টা শিলিগুড়িতে, শেষরক্ষা হল না


```