Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক দেখা করতে চান দিদির সঙ্গে, আজ জামিন পেলেন

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: কলকাতা হাইকোর্ট গত ১৭ অগস্ট ধৃত ঝাড়খণ্ডের বিধায়কদের শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একে একে হাওড়ার জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন তাঁরা। সোমবার ছাড়া পেলেন রাজেশ কাশ্যপ ও নমন দিক্সল নামে দুই বিধায়ক (Jharkhand M

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক দেখা করতে চান দিদির সঙ্গে, আজ জামিন পেলেন

শেষ আপডেট: 22 August 2022 18:12

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: কলকাতা হাইকোর্ট গত ১৭ অগস্ট ধৃত ঝাড়খণ্ডের বিধায়কদের শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একে একে হাওড়ার জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন তাঁরা। সোমবার ছাড়া পেলেন রাজেশ কাশ্যপ ও নমন দিক্সল নামে দুই বিধায়ক (Jharkhand MLAs)। মুক্তি পেয়েই জেলের বাইরে এসে তাঁরা জনানলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চান। জানতে চান, কারা তাঁকে ভুল বুঝিয়েছিলেন।

গত শনিবার জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি ছাড়া পান। এদিন আরও দুই বিধায়ক মুক্তি পান জেল থেকে। কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) দেওয়া শর্ত পুরোপুরি মেটানোর পরেই তাঁদের ছাড়া হয়।

জেল থেকে বেরিয়ে কংগ্রেস বিধায়করা জানান, দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে আমাদের ভাল সম্পর্ক। তাঁরা আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভুল বুঝিয়েছে, তাই তাঁদের গ্রেফতার করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তাদের খুঁজে বার করা হবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করতে চান তাঁরা। আর বিধায়ক বলেন, 'আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।'

উল্লেখ্য, গত ৩০ জুলাই হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি আটকানো হয়েছিল। সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছিল লক্ষ লক্ষ নগদ টাকা। গোনাগুনতি শেষ করে টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছিল ৪৯ লক্ষে। তারপর পাঁচলা থানায় রাখা হয়েছিল ওই বিধায়কদের। কংগ্রেস থেকে তাঁদের বহিষ্কারও করে দেওয়া হয়েছে ঘটনার পরপরই।

স্বামীকে খুন করতে সুপারি কিলার লাগাল স্ত্রী! টমেটো সসের ছবি পাঠাল তারা, তার পর…


```