Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও দফতরের সব কর্মী কোয়ারেন্টাইনে, এক মন্ত্রী ও বিধায়ক আক্রান্ত হতেই আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর দফতরের সব অফিসার ও কর্মী কোয়ারেন্টাইনে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেও হোম আইসোলেশনে। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মিথিলেশ ঠাকুর এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর বিধায়ক মথুরা মাহাতো কোভিড-১৯ আক্রান্ত হওয়ার

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও দফতরের সব কর্মী কোয়ারেন্টাইনে, এক মন্ত্রী ও বিধায়ক আক্রান্ত হতেই আশঙ্কা

শেষ আপডেট: 7 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর দফতরের সব অফিসার ও কর্মী কোয়ারেন্টাইনে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেও হোম আইসোলেশনে। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মিথিলেশ ঠাকুর এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর বিধায়ক মথুরা মাহাতো কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরেই নিজেকে সেলফ আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সম্প্রতি এই দু'জনের সংস্পর্শে এসেছেন তিনি। তখন দু'জনেই সুস্থ থাকলেও পরে শরীরে করোনাভাইরাসের খোঁজ মেলে। দু'জনে করোনা আক্রান্ত জানার পরে আর ঝুঁকি না নিয়ে রাঁচির বাসভবনে নিজেকে কোয়ারান্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সোরেন। শুধু তাই নয়, সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে তিনি মুখ্যমন্ত্রী দফতরের সব অফিসার ও কর্মীদের দু সপ্তাহ হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই সোরেনের নমুনা সংগ্রহ করা হয়েছে কোভিড টেস্ট করার জন্য।

আরও পড়ুন

কোভিড ১৯ ড্রাগ রেমডেসিভিরের কালোবাজারির আশঙ্কা, কড়া হুঁশিয়ারি কেন্দ্রীয় এজেন্সির

নিজের ট্যুইটার হ্যান্ডেলে সোরেন লিখেছেন, "আমার ক্যাবিনেট মন্ত্রী মিথিলেশ ঠাকুর এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক মথুরা মাহাতো কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। ওঁদের দ্রুত আরোগ্য কামনা করি। আমি যেহেতু কাজের সূত্রে ওঁদের সঙ্গে নিয়মিত ওঠাবসা করেছি, তাই সাবধানতা হিসেবে কয়েকদিন হোম কোয়ারান্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।" https://twitter.com/HemantSorenJMM/status/1280780551071297544 ওই টুইটে সোরেন রাজ্যবাসীর উদ্দেশেও বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, "প্রিয় রাজ্যবাসীকে বলছি, সকলে সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। রাস্তা-ঘাটে ভিড় করবেন না। মুখে অবশ্যই মাস্ক বা কাপড় বেঁধে পথে নামুন।"

```