Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Jharkhali Python: খেত থেকে উদ্ধার মস্ত পাইথন! কাবু করতে হিমশিম বনকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: একজন ধরেছেন লেজ, অন্যজন মুখ! তবুও গায়ে জোরে বনকর্মীদের হাত ফসকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে পাইথন। এই ভাবেই একটি পূর্ণবয়স্ক পাইথনকে (Jharkhali Python) উদ্ধার করলেন বনকর্মীরা। শনিবার সুন্দরবনের (Sundarban) ঝাড়খালির কোস্টাল

Jharkhali Python: খেত থেকে উদ্ধার মস্ত পাইথন! কাবু করতে হিমশিম বনকর্মীরা

শেষ আপডেট: 14 May 2022 14:23

দ্য ওয়াল ব্যুরো: একজন ধরেছেন লেজ, অন্যজন মুখ! তবুও গায়ে জোরে বনকর্মীদের হাত ফসকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে পাইথন। এই ভাবেই একটি পূর্ণবয়স্ক পাইথনকে (Jharkhali Python) উদ্ধার করলেন বনকর্মীরা। শনিবার সুন্দরবনের (Sundarban) ঝাড়খালির কোস্টাল থানার (PoliceStation) অন্তর্গত মাস্টারপাড়া এলাকায় পাইথন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ভিড় জমে গিয়েছিল খেতের আশে পাশে।

স্থানীয়রা জানিয়েছেন, সাত সকালে মাঠের মধ্যে মস্ত একটি পাইথনকে ঘোরা ফেরা করতে দেখেন চাষিরা। খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হইচই পড়ে যায় গ্রামে। পরে স্থানীয় সাপটি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য থানা ও বনদফতরে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসেন বনদফতরের কর্মীরা ও ঝড়খালি থানার পুলিশ। ততক্ষণে সাপটি ঝোঁপের মধ্যে ঢুকে পড়ে। পাইথনটিকে খুঁজে বের করতে তন্ন তন্ন করে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। অবশেষে খেতের একটি অংশ থাকে পাইথনটিকে উদ্ধার করে পুলিশ।

বনদফতর জানিয়েছে, পাইথনটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট লম্বা। সাপটি সুস্থ রয়েছে কী না তার জন্য শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য যাচ্ছে ভূতের অ্যাকাউন্টে! ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মী

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সুন্দরবন এলাকায় সম্ভবত কালাচ, কেউটে, শঙ্খচূড়, চন্দ্রবোড়া’র মতো বিষধর সাপ ছাড়া অন্য কোনও সাপ দেখতে পাওয়া যায় না। কীভাবে পাইথন সেখানে এল তাই নিয়ে প্রশ্ন উঠেছে।


```