Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Jhaldah municipal: ঝালদায় পুরসভায় ত্রিশঙ্কু! কংগ্রেস-তৃণমূল সমান সমান, ফ্যাক্টর নির্দলরা

১০৮ পুরসভার (Municipal Election) মধ্যে কয়টা দখলে থাকবে? এই নিয়েই লড়াইয়ের ময়দানে নেমেছিল তৃণমূল (TMC)। তবে গণনা শুরু হতেই একের পর এক পুরসভা তৃণমূল দখলের খবর মিলছে। তবে পুরুলিয়ার ঝালদা (Jhaldah) পুরসভায় একটু অন্য চিত্র। ঝালদায় ত্রিশঙ্কু পরিস্

Jhaldah municipal: ঝালদায় পুরসভায় ত্রিশঙ্কু! কংগ্রেস-তৃণমূল সমান সমান, ফ্যাক্টর নির্দলরা

শেষ আপডেট: 2 March 2022 04:56

১০৮ পুরসভার (Municipal Election) মধ্যে কয়টা দখলে থাকবে? এই নিয়েই লড়াইয়ের ময়দানে নেমেছিল তৃণমূল (TMC)। তবে গণনা শুরু হতেই একের পর এক পুরসভা তৃণমূল দখলের খবর মিলছে। তবে পুরুলিয়ার ঝালদা (Jhaldah) পুরসভায় একটু অন্য চিত্র। ঝালদায় ত্রিশঙ্কু পরিস্থিতি। পাঁচটিতে তৃণমূল ও পাঁচটি কংগ্রেস (Congress)। আর দু'টি নির্দল। এখন এটাই প্ৰশ্ন কার দখলে যাবে ঝালদা পুরসভা? রাজনৈতিক মহলের মতে, নির্দল প্রার্থীদের নিয়ে চলবে লড়াই। এখন এটাই দেখার কোন দিকে ঝোঁকেন নির্দল প্রার্থীরা। ঝালদা পুরসভার মধ্যে ১, ২, ৪, ৯ ও ১২ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে হাত শিবির। ৫, ৬,৭, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে জয় ঘাসফুল শিবিরের। ৩ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীরা। তবে যা শোনা যাচ্ছে যে দুই নির্দল প্রার্থী জিতেছে তাঁরা বিক্ষুব্ধ তৃণমূল। তৃণমূল প্রার্থী মা'কে হারাল নির্দল ছেলে! ১০৮টি পুরসভার মধ্যে এখনও পর্যন্ত ৫৫টি পুরসভা তৃণমূলের দখলে। কোনও পুরসভাতেই বিরোধীরা খাতা খুলতে পারেনি। এখনও সময় বাকি। পরিস্থিতির পরিবর্তন হতে পারে পরেরদিকে। ভোটের ফল জানার পর রাজনৈতিক দলগুলির উচ্ছ্বাস নতুন নয়। কিন্তু সূত্রের খবর এবছর নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে বিজয়মিছিল করা যেতেই পারে, তবে তাকে ঘিরে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না।

```