Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Jhalda Murder Sketch: ঝালদার আততায়ীর স্কেচ প্রকাশ করল পুলিশ, ধরিয়ে দিলে মিলবে পুরস্কার

দ্য ওয়াল ব্যুরো: ঝালদার সদ্য নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় মৃতের ভাইপোকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুরুলিয়া জেলা পুলিশের তরফে প্রকাশ করা হল খুনির স্কেচ (Jhalda Murder Sketch)। প্রত্যক্ষদর্শীর বর্ণনার ভিত্তিত

Jhalda Murder Sketch: ঝালদার আততায়ীর স্কেচ প্রকাশ করল পুলিশ, ধরিয়ে দিলে মিলবে পুরস্কার

শেষ আপডেট: 17 March 2022 07:17

দ্য ওয়াল ব্যুরো: ঝালদার সদ্য নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় মৃতের ভাইপোকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুরুলিয়া জেলা পুলিশের তরফে প্রকাশ করা হল খুনির স্কেচ (Jhalda Murder Sketch)। প্রত্যক্ষদর্শীর বর্ণনার ভিত্তিতে এই স্কেচ তৈরি করা হয়েছে। স্কেচ প্রকাশ করে বলা হয়েছে খুনিকে ধরে দিতে পারলে পুলিশের তরফে পুরস্কার দেওয়া হবে।

ফের লখিমপুর খেরি, থানার সামনে নিঃশব্দে গায়ে আগুন দিলেন ট্যাক্সিচালক

মৃত তপন কান্দুকে গত রবিবার প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। পুলিশের অনুমান, আততায়ী ভাড়াটে খুনি। অন্য রাজ্য থেকে সেই সুপারি কিলারদের ভাড়া করা হয়েছিল। ইতিমধ্যে তপন কান্দুর ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ। দীপক এবারের পুরভোটে কাকার বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়েছিলেন। কিন্তু জিততে পারেননি।

পুরুলিয়ার জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে তপন কান্দুর আততায়ীর স্কেচ প্রকাশ করা হল। যদি এই ব্যক্তির সন্ধান কেউ দিতে পারেন, এবং সেই সন্ধানের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেফতার করা যায়, তবে পুলিশের তরফে পুরস্কার দেওয়া হবে। তবে ঠিক কী পুরস্কার মিলবে, নগদ টাকার অঙ্ক কিছুই এখনও জানায়নি পুলিশ।


```