Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেস ও নির্দলদের যোগদান তাঁদের অন্ধকারে রেখেই, ঝালদায় ফুঁসে উঠলেন তৃণমূল কাউন্সিলর

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: তাঁদের অন্ধকারে রেখে কংগ্রেস ও নির্দল কাউন্সিলারদের দলে যোগদান করানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন ঝালদা পুরসভার তৃণমূল কাউন্সিলররা (TMC Councilors)। বৃহস্পতিবার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) অধিবেশনে

কংগ্রেস ও নির্দলদের যোগদান তাঁদের অন্ধকারে রেখেই, ঝালদায় ফুঁসে উঠলেন তৃণমূল কাউন্সিলর

শেষ আপডেট: 7 September 2023 13:45

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: তাঁদের অন্ধকারে রেখে কংগ্রেস ও নির্দল কাউন্সিলারদের দলে যোগদান করানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন ঝালদা পুরসভার তৃণমূল কাউন্সিলররা (TMC Councilors)। বৃহস্পতিবার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) অধিবেশনে যোগ দিয়ে এমনই অভিযোগে সরব হলেন তাঁরা। ঘটনায় নতুন করে টানাপড়েন এই পুরসভায়।

যদিও ঝালদা পুরসভার এই বৈঠকে অনুপস্থিত ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া পাঁচ কাউন্সিলর। ছিলেন কংগ্রেসের দুই কাউন্সিলর পূর্ণিমা কান্দু ও বিপ্লব কয়াল সহ তৃণমূলের পাঁচ কাউন্সিলর। মিটিং শেষে বেরিয়ে তৃণমূলের কাউন্সিলর সুরেশ আগরওয়াল, সদ্য তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলরদের যোগদান বিষয়ে শোরগোল ফেলা মন্তব্য করেন। তিনি বলেন, “এই যোগদানের বিষয়টি নিয়ে পুরোটাই অন্ধকারে রাখা হয় তৃণমূলের পাঁচ কাউন্সিলারকে।”

গত পুরনির্বাচনে ঝালদা পুরসভার (Jhalda Municipality) ১২টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল পাঁচটি করে আসনে জয়ী হয়েছিল। দু’টি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা। বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন। পুরবোর্ড গঠনের দিন তৃণমূলের পাঁচ কাউন্সিলরের সঙ্গে ছিলেন নির্দল হিসাবে জেতা দুই কাউন্সিলর। তাঁরাও সেদিন তৃণমূলের প্রার্থী সুরেশ আগরওয়ালকে সমর্থন করেছিলেন।

তপন কান্দুর শূন্য আসনে উপনির্বাচনে জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। এরপরই নির্দল দুই কাউন্সিলরকে সঙ্গী করে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের কাউন্সিলররা। হাইকোর্টের তত্ত্বাবধানে নভেম্বরে পুরসভার দখল নেয় কংগ্রেস। তারপর থেকেই উন্নয়নের অর্থ বন্ধ রাখার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। ওই বিষয়ে সম্প্রতি রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা। এবার দলের কাউন্সিলররাই দল বদল করায় ঝালদা পুরসভা হাতছাড়া হয় কংগ্রেসের।

আরও পড়ুন: নৌকা-বাইচ প্রতিযোগিতায় দুপক্ষের সংঘর্ষ, পঞ্চায়েত সদস্য সহ জখম ৯


```