Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কংগ্রেসের হাতছাড়া ঝালদা পুরসভা, তৃণমূলে যোগ দিলেন নিহত তপনের ভাইপো-সহ ৫ কাউন্সিলর

দ্য ওয়াল ব্যুরো: ফের বদলে গেল ঝালদা পুরসভার (Jhalda municipality) সমীকরণ। বুধবার তৃণমূলে যোগ দিলেন ঝালদা পুরসভার (Jhalda municipality)  পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় এবং আরও চার কংগ্রেস কাউন্সিলর। ফলে ফের ঝালদা পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের

কংগ্রেসের হাতছাড়া ঝালদা পুরসভা, তৃণমূলে যোগ দিলেন নিহত তপনের ভাইপো-সহ ৫ কাউন্সিলর

শেষ আপডেট: 6 September 2023 15:36

দ্য ওয়াল ব্যুরো: ফের বদলে গেল ঝালদা পুরসভার (Jhalda municipality) সমীকরণ। বুধবার তৃণমূলে যোগ দিলেন ঝালদা পুরসভার (Jhalda municipality)  পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় এবং আরও চার কংগ্রেস কাউন্সিলর। ফলে ফের ঝালদা পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের।

এমন পরিস্থিতির জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বকেই দুষেছেন কংগ্রেস নেতা, আইনজীবী কৌস্তভ বাগচী। তাঁর কথায়, “তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে আমাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই তৃণমূলই কংগ্রেসের দখলে থাকা পুরসভার (Jhalda municipality)  দখল নিল। নেতৃত্ব নিজেদের অবস্থান না বদলালে আগামী দিনে এমন ঘটনা আরও ঘটবে।"

এদিন নির্দল কাউন্সিলর তথা ঝালদার পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় ছাড়াও কংগ্রেস কাউন্সিলর বিজয় কান্দু, মিঠুন কান্দু (নিহত তপন কান্দুর ভাইপো), পিন্টু চন্দ্র ও সোমনাথ কর্মকার তৃণমূলে যোগ দেন। যার জেরে কংগ্রেসের দখলে থাকা রাজ্যের একমাত্র পুরসভারও দখল নিল শাসকদল।

গত পৌরনির্বাচনে ঝালদা পৌরসভার ১২টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল পাঁচটি করে আসনে জয়ী হয়েছিল। দু’টি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা। বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন। পৌরবোর্ড গঠনের দিন তৃণমূলের পাঁচ কাউন্সিলরের সঙ্গে ছিলেন নির্দল হিসাবে জেতা দুই কাউন্সিলর। তাঁরাও সেদিন তৃণমূলের প্রার্থী সুরেশ আগরওয়ালকে সমর্থন করেছিলেন। 

তপন কান্দুর শূন্য আসনে উপনির্বাচনে জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। এরপরই নির্দল দুই কাউন্সিলরকে সঙ্গী করে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের কাউন্সিলররা। হাইকোর্টের তত্ত্বাবধানে নভেম্বরে পুরসভার দখল নেয় কংগ্রেস। তারপর থেকেই উন্নয়নের অর্থ বন্ধ রাখার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। ওই বিষয়ে সম্প্রতি  রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা। এবার দলের কাউন্সিলররাই দল বদল করায় ঝালদা পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের।

আরও পড়ুন: দলবদলের পরই কি শুভেন্দু অপরাধী! বিরোধী দলনেতার রক্ষাকবচ মামলায় প্রশ্ন আদালতের


```