Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝালদা পুরসভা: রাজ্যের আরও অস্বস্তি, জুন পর্যন্ত চেয়ারম্যান শীলা

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে ঝালদা পুরসভা (Jhalda Corporation) মামলায় একপ্রস্থ ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে রাজ্যের অস্বস্তি আরও বাড়ল। এদিন আদালত (Kolkata Highcourt) নির্দেশ দিয়েছে

ঝালদা পুরসভা: রাজ্যের আরও অস্বস্তি, জুন পর্যন্ত চেয়ারম্যান শীলা

শেষ আপডেট: 10 February 2023 06:29

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে ঝালদা পুরসভা (Jhalda Corporation) মামলায় একপ্রস্থ ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে রাজ্যের অস্বস্তি আরও বাড়ল। এদিন আদালত (Kolkata Highcourt) নির্দেশ দিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত শীলা চট্টোপাধ্যায়ই (Shila Chatterjee) ঝালদা পুরসভার চেয়ারম্যান পদে থাকবেন। তাঁকে অপসারিত করা যাবে না।

শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা হয়েছিল। সেই কারণেই শীলাকে সাময়িকভাবে সরিয়ে পূর্ণিমা কান্দুকে চেয়্যারম্যান করা হয়েছিল। গতকাল ডিভিশন বেঞ্চ পূর্ণিমার জায়গায় শীলাকে ফেরানোর নির্দেশ দেয়। এদিন মেয়াদ আরও বাড়িয়ে দিল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ।

ঝালদায় শীলা জিতেছিলেন নির্দল প্রার্থী হয়ে। তারপর যোগ দেন তৃণমূলে। দু’মাস আগে সেই তিনিই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে শাসকদল থেকে বেরিয়ে আসেন। তারপর তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয়।

নির্বাচনের ফলে ঝালদা ছিল ত্রিশঙ্কু। তারপর নির্দলের সমর্থনে ১২ আসনের বোর্ড দখল করে তৃণমূল। চেয়ারম্যান হন সুরেশ আগরওয়াল। এরপর শীলা তৃণমূল ছাড়তেই অনাস্থা আনে কংগ্রেস। সেই ভোট করা নিয়েও অনেক টালবাহানা চলেছিল বলে অভিযোগ।

এদিনের রায়ের পর আপাতত এটুকু স্পষ্ট, আগামী ৩০ জুন পর্যন্ত ঝালদা পুরসভা থাকছে কংগ্রেসের হাতেই।

বিচারক নেই, থমকে বহু শুনানি! তবু কেন নিয়োগ নেই, রাজ্যকে প্রশ্ন বিচারপতি ট্যান্ডনের


```