দ্য ওয়াল ব্যুরো: 'ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল...'
যশের সিনেমার এই গানটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল হিট। হাতে পদ্ম নেওয়ার আগে থেকেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে টলিপাড়াতে। নুসরত নিখিলের মাঝে নাকি তিনি এসেই সম্পর্কের বাঁক বদল ঘটিয়েছেন।
শোনা গিয়েছে নুসরত, মিমিও নাকি পা বাড়াচ্ছেন পদ্মবনের দিকে, কিন্তু সেই গুজবকে উড়িয়ে দিয়েছেন তাঁরা। নুসরত এখনও জোড়াফুলেই রয়েছেন। শুধু রয়েছেন এমন নয়, একেবারে সামনের সারিতে থেকে প্রচারও করছেন। যশের বিজেপিতে যোগদান নিয়ে কিছু বলেননি অভিনেত্রী সাংসদ তবে তিনি যে তৃণমূলেই রয়েছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন।
https://twitter.com/nusratchirps/status/1362086220055023616
পশ্চিমবঙ্গ সরকারের 'দিদির দূত'-এর প্রচার করছেন নুসরত। যে সময় তাঁর ঘনিষ্ঠ বন্ধু যশ পদ্মফুল হাতে নিচ্ছিলেন তখন ট্যুইটারে নুসরত দিলীপ ঘোষকে ঠুকে পোস্ট করেছেন। তাই তিনি যে 'দিদি'র সঙ্গেই রয়েছেন, সে বিষয়ে সন্দেহ নেই নেটিজেনদের। তবে রাজনীতি এখন সত্যি খেলা হয়ে গেছে, কখন কে কী ভাবে খেলা দেখাবেন বোঝা দায়!
https://twitter.com/nusratchirps/status/1361999937613959169
শুধু নুসরত নয়, মিমিও দলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। 'দিদির দূত'-এর প্রচার থেকে শুরু করে বিজেপিকে কেন ভোট দেওয়া উচিত নয় সেই বিষয়েও ট্যুইটারে তিনি জানান। দলে নবাগত কৌশানি মুখার্জীও যোগদানের সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছেন। দলের হয়ে সোশ্যাল মিডিয়াতে চালিয়ে যাচ্ছেন প্রচার। 'দিদির দূত'-এর হয়ে প্রচার করেছেন তিনি এই মুহূর্তে।
https://twitter.com/mimichakraborty/status/1360559367666491393
যশ বিজেপিতে যোগ দিয়ে জানান এই বিষয়ে তাঁর নুসরতের সঙ্গে কথা হয়নি। তবে মিমি, নুসরত তাঁর খুব ভাল বন্ধু। তাই রাজনীতি যে ফুল নিয়েই হোক না কেন, তাঁদের বন্ধুত্বের মাঝখানে সেগুলো আসবে না বলেই জানান।