Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভাঙা পা নিয়ে প্রতিবাদ মিছিলের নেত্রীত্ব দিলেন বনানী দিদিমনি, গলা মেলাল জলপাইগুড়ি 

সম্প্রতি পিছলে পড়ে পায়ের গোড়ালি ভেঙেছে বনানীদেবীর। তাতে অবশ্য রোখা যায়নি তাঁকে। টোটো রিক্সায় চেপে জলপাইগুড়ি নাগরিক সংসদের তরফে ডাকা প্রতিবাদ মিছিলে সামিল হয়ে মিছিলের নেতৃত্ব দিলেন।

ভাঙা পা নিয়ে প্রতিবাদ মিছিলের নেত্রীত্ব দিলেন বনানী দিদিমনি, গলা মেলাল জলপাইগুড়ি 

শেষ আপডেট: 26 August 2024 12:36

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  স্বাধীনতা দিবসে মহিলাদের রাত দখলের মিছিলে দারুণভাবে সাড়া দিয়েছিলেন জলপাইগুড়ির নাগরিকরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে ফের একজোট হলেন তাঁরা। রীতিমতো হল ভাড়া করে সভা করে গঠন করা হল নাগরিক সংসদ। যাতে যতদিন নির্যাতিতার পরিবার বিচার না পায়, ততদিন জারি থাকে আন্দোলন। আর ভাঙা পা নিয়ে প্রথম সারিতে থেকে সেই আন্দোলনেরই নেতৃত্ব দিলেন শহরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা বনানী মুখোপাধ্যায়। বললেন, "পা ভেঙেছে, জোড়া লেগে যাবে। এটা বড় ব্যাপার নয়। কিন্তু এই নারকীয় ঘটনা আমার মন ভেঙে দিয়েছে। তাই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই আমি প্রতিবাদ মিছিলে এলাম।"

জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা বনানী মুখোপাধ্যায়। বরাবরই যে কোনও অন্যায়ের বিরুদ্ধে তাঁকে রুখে দাঁড়াতে দেখেছেন জলপাইগুড়ি শহরের মানুষ। বয়স ও শরীর-স্বাস্থ্য দুটোই বিরুদ্ধে গেলেও এখনও ঘরে আটকে রাখা গেল না তাঁকে। সদ্য গঠিত নাগরিক সংসদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রবিবার রাতে ফের একবার বড়সড় মিছিল করে প্রতিবাদ করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়ে যায় প্রচার কর্মসূচি। ঝড় ওঠে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। অবশেষে রবিবার রাতে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিলে ফের পা মেলান অন্তত ৫ হাজার মানুষ। অধিকাংশ ছিলেন মহিলা।

সম্প্রতি পিছলে পড়ে পায়ের গোড়ালি ভেঙেছে বনানীদেবীর। তাতে অবশ্য রোখা যায়নি তাঁকে। টোটো রিক্সায় চেপে জলপাইগুড়ি নাগরিক সংসদের তরফে ডাকা প্রতিবাদ মিছিলে সামিল হয়ে মিছিলের নেতৃত্ব দিলেন।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছেন। বিচার চেয়ে প্ল্যাকার্ড নিয়ে পথে নেমেছেন।  প্রতিবাদে সামিল হওয়ায় হাওড়ার তিনটি স্কুলকে শোকজ করে জেলা শিক্ষা দফতর। ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বলুহাটি গার্লস হাইস্কুল ও বলুহাটি হাইস্কুল কর্তৃপক্ষের কাছে শুক্রবারই নোটিশ পাঠানো হয়। ছাত্র ছাত্রীদের নিয়ে মিছিল করানো শিশু অধিকার বিরোধী বলে জানানো হয়। ২৪ ঘন্টার মধ্যে শো কজের জবাব দিতে বলা হয়েছে। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে জানানো হয়।

তারপরেও অবশ্য রাস্তায় নামা বন্ধ করেনি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। হাওড়ার তিনটি স্কুলকে শো-কজ নোটিস ধরানোর পরেও চুঁচুড়ার হুগলি গার্লস হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা স্কুলের সামনে থেকে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পদযাত্রা করেন। 


```