Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিন্ধু কালাচের সন্ধান জলপাইগুড়িতে, এশিয়ার সবথেকে বিষধর সাপ উদ্ধার হতেই তুমুল শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এশিয়ার সবথেকে বিষধর সাপ (WALLS KRAIT) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি (Jalpaiguri Snake Rescued) মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে রাতের খাওয়া সারবেন বলে প

সিন্ধু কালাচের সন্ধান জলপাইগুড়িতে, এশিয়ার সবথেকে বিষধর সাপ উদ্ধার হতেই তুমুল শোরগোল

শেষ আপডেট: 25 September 2023 07:40

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এশিয়ার সবথেকে বিষধর সাপ (WALLS KRAIT) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি (Jalpaiguri Snake Rescued) মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গেছে রাতের খাওয়া সারবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় এক পরিবারের সদস্যরা। আচমকাই তারা দেখতে পান একটি বড়সড় সাইজের দাঁড়াস সাপের মতো একটি সাপ ঘরের বেড়ার ফুটো দিয়ে মুখ বের করে জিভ নাড়ছে (Jalpaiguri Snake Rescued)। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পরিবেশপ্রেমী সংস্থা ওয়াইল্ড লাইফকে।

খবর পেয়েই সংস্থার সম্পাদক দেবার্ঘ রক্ষিত এক সদস্যকে নিয়ে ওই বাড়িতে যান। এরপর টর্চ লাইট জ্বালিয়ে আলো ফেলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। দেখতে পান এটি একটি ওয়ালস ক্রেইট। এরপর যথেষ্ট সতর্কতা অবলম্বন করে বেশ কিছুক্ষণের চেষ্টায় অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন।

দেবার্ঘ জানান এই সাপটিকে বাংলায় সিন্ধু কালাচ বলা হয়। এশিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ এই WALLS KRAIT । আর এই সাপকেই মানুষ নির্বিষ সাপ দাঁড়াস ভেবে ভুল করে থাকে। এর তীব্র বিষ। ছোবল দিলে দাগ কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায়। যার ফলে এই সাপে কাটা রোগীকে চিকিৎসা দিতে সমস্যায় পড়ে যান চিকিৎসকরা। তিনি বলেন, “সাপটিকে উদ্ধার করে তাঁরা বন দফতরে খবর দেন। পরে বন দফতরের পরামর্শে সাপটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।”

আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের ঠকালো পুলিশকর্মী! মাইনে হাতিয়ে গ্রেফতার কনস্টেবল


```