Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুটিকয়েক ছাত্রী নিয়ে ধুঁকছে জলপাইগুড়ির স্কুল! পড়ুয়া টানতে লিফলেট বিলি করছেন শিক্ষিকারা

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয় (Jalpaiguri school)। ৪৯ বছরের পুরনো এই স্কুলের ঐতিহ্যও কিছু কম নয়। কিন্তু যত দিন গেছে, স্কুলটিতে ছাত্রীসংখ্যা (Students) কমে তলানিতে ঠেকেছে। একসময় যে স্কুলের ক্লাসরুম, বারান্দা গম

গুটিকয়েক ছাত্রী নিয়ে ধুঁকছে জলপাইগুড়ির স্কুল! পড়ুয়া টানতে লিফলেট বিলি করছেন শিক্ষিকারা

শেষ আপডেট: 27 July 2022 05:24

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয় (Jalpaiguri school)। ৪৯ বছরের পুরনো এই স্কুলের ঐতিহ্যও কিছু কম নয়। কিন্তু যত দিন গেছে, স্কুলটিতে ছাত্রীসংখ্যা (Students) কমে তলানিতে ঠেকেছে। একসময় যে স্কুলের ক্লাসরুম, বারান্দা গমগম করত ৬০০ ছাত্রীর কোলাহলে, এখন তা ধুঁকছে মাত্র ৮৫ জনকে নিয়ে।

অথচ জলপাইগুড়ির এই স্কুলটিতে কিছুর অভাব নেই। পর্যাপ্ত শিক্ষিকা (Teachers) তো আছেনই। সেই সঙ্গে আছে ঝাঁ চকচকে ক্লাসরুম, বড় লাইব্রেরি, খেলার মাঠও। তবু গত কয়েকবছরে রেকর্ড হারে কমেছে ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ছাত্রীদের এই স্কুলে ভর্তি করানোর জন্য লিফলেট বিলি করা হচ্ছে স্কুলের তরফে। শিক্ষিকারাই লিফলেট হাতে বেরিয়ে পড়েছেন, ঘুরছেন বাড়ি বাড়ি। কীভাবে ছাত্রীদের স্কুলমুখী করে তোলা যায় সে চেষ্টাই করা হচ্ছে প্রতিনিয়ত। এই স্কুলে মেয়েদের ভর্তি করলে কী কী সুবিধা পাওয়া যাবে বাড়ি বাড়ি ঘুরে অভিভাবকদের বোঝাচ্ছেন শিক্ষিকারাই। তাঁদের বিশ্বাস, এভাবেই স্কুলটি একদিন আবার ঘুরে দাঁড়াবে।

ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। একাদশ দ্বাদশ নেই বলেও অভিভাবকদের মধ্যে খানিক অনিহা তৈরি হয়েছে এই স্কুল নিয়ে, মনে করছেন অনেকে। তাছাড়া আগে যেসব অঞ্চল থেকে দূর-দূরান্তের ছাত্রীরা এই স্কুলে পড়তে আসত, সেখানে এখন নতুন স্কুল গজিয়েছে। বাড়ির কাছের সেসব স্কুলেই অভিভাবকরা ভর্তি করছেন মেয়েদের। নানা কারণে ছাত্রীসংখ্যা কমে এসেছে ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ে।

জলপাইগুড়ির এই স্কুলে গত বছর মাত্র ৪ জন ছাত্রী ভর্তি হয়েছে ক্লাস ফাইভে। এবছর সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১-তে। সব মিলিয়ে পঞ্চম থেকে দশম শ্রেণীতে এই স্কুলে এখন ৮৫ জন ছাত্রী পড়ছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের রিভিউয়ে এক খাতাতেই বাড়ল ৫৮! মাধ্যমিকের মেধাতালিকাও বদলে গেল


```