Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Jalpaiguri Rally : নীল-সাদা স্কুল ইউনিফর্মের বিরোধিতায় নজরকাড়া মিছিল করল জলপাইগুড়ি প্রাক্তনী সম্মেলনী

দ্য ওয়াল ব্যুরো  : রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি স্কুলে নীল-সাদা ইউনিফর্ম চালু হবে। সেই সিদ্ধান্তের বিরোধিতায় জলপাইগুড়িতে  দলমত নির্বিশেষে মিছিল (Jalpaiguri Rally) করলেন বিভিন্ন স্কুলের স্বনামধন্য প্রাক্তন ছাত্রছাত্রী

Jalpaiguri Rally : নীল-সাদা স্কুল ইউনিফর্মের বিরোধিতায় নজরকাড়া মিছিল করল জলপাইগুড়ি প্রাক্তনী সম্মেলনী

শেষ আপডেট: 2 April 2022 16:45

দ্য ওয়াল ব্যুরো  : রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি স্কুলে নীল-সাদা ইউনিফর্ম চালু হবে। সেই সিদ্ধান্তের বিরোধিতায় জলপাইগুড়িতে  দলমত নির্বিশেষে মিছিল (Jalpaiguri Rally) করলেন বিভিন্ন স্কুলের স্বনামধন্য প্রাক্তন ছাত্রছাত্রীরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে কয়েকশ মানুষ মিছিলে পা মিলিয়েছিলেন। সেখানে তৃণমূলের লোকজনকেও দেখা গিয়েছে। জলপাইগুড়ি জিলা (Jalpaiguri Rally) স্কুলের ছাত্ররা কালো প্যান্ট, সাদা জামা অর্থাৎ তাঁদের স্কুল ইউনিফর্ম পরে মিছিলে পা মেলান। প্রাক্তনী সম্মেলনী মঞ্চ নামে এক সংগঠনের ব্যানারে ওই মিছিল হয়।

শনিবার সন্ধ্যায় শহরের সমাজপাড়া এলাকা থেকে মিছিল (Jalpaiguri Rally) শুরু হয়। প্রাক্তনী সম্মেলনী মঞ্চের সাতজনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটি (Jalpaiguri Rally) ভবিষ্যতে আরও কয়েকটি কর্মসূচি নিতে চলেছে বলে জানা গিয়েছে।

মিছিলে অংশগ্রহণকারী সৌভিক কুন্ডা বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত স্কুলের পড়ুয়াদের নীল সাদা রঙের পোশাক পড়তে হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। কারণ জলপাইগুড়ি শহরে প্রচুর স্কুল আছে যেগুলি ইতিমধ্যে শতবর্ষ বা দেড় শতবর্ষ পাড় করেছে। সেই সমস্ত স্কুলগুলির পড়ুয়ারা এই দীর্ঘদিন ধরে একই রঙের পোশাক পরেছে। আজ আচমকাই তা পালটে দেওয়া হচ্ছে। এটা আমরা মানতে পারছি না। তাই এই সিদ্ধান্তের বিরোধিতায় আমাদের আজকের এই মিছিল। আমরা ভবিষ্যতে আরও কিছু কর্মসূচি নিতে চলেছি।

এদিনের মিছিলে অংশগ্রহণ করেছিলেন জলপাইগুড়ি জিলা স্কুলের প্রাক্তনী দেবজিত দাস। তিনি আদি তৃণমূল কর্মী বলে শহরে পরিচিত। মিছিল প্রসঙ্গে তার সাফ জবাব, "আমার বাবা, ঠাকুরদা জেলা স্কুলের ছাত্র ছিল। এরপর আমিও এই স্কুলে পড়েছি। এখন আমার ভাইপোরা পড়ে। আমাদের পরিবার প্রায় ১০০ বছর ধরে স্কুলের সাদা কালো ইউনিফর্ম পরে এসেছে। এর একটা আলাদা ঐতিহ্য আছে। তাই আমি শাসকদলের সমর্থক হলেও যে সিদ্ধান্ত আমাদের আইডেন্টিটি ক্রাইসিস তৈরী করে আমি তার বিরোধী। তাই ইউনিফর্ম নীল সাদা রঙের এর বিরোধিতা করছি"।

আরও পড়ুন : Subhendu Babul- বিজেপি আর লোক পেল না! তৃণমূলের শুভেন্দুকে নেতা করেছে: বাবুল


```