Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিয়ের দিনই চাকরি গেল বরের! জলপাইগুড়ির প্রণবের প্রাপ্ত নম্বর ১৭, বেড়ে হয়েছিল ৫২

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শুক্রবার ছিল বিয়ে, রবিবার বৌভাত। জলপাগুড়ির (Jalpaiguri) প্রণব রায়ের বাড়িতে ছিল সাজো সাজো রব। তবে একটা খবর সব ওলটপালট করে দিল। শুক্রবার হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দেয়, গ্রুপ সি-র (Group C) ৮৪২ জ

বিয়ের দিনই চাকরি গেল বরের! জলপাইগুড়ির প্রণবের প্রাপ্ত নম্বর ১৭, বেড়ে হয়েছিল ৫২

শেষ আপডেট: 13 March 2023 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শুক্রবার ছিল বিয়ে, রবিবার বৌভাত। জলপাগুড়ির (Jalpaiguri) প্রণব রায়ের বাড়িতে ছিল সাজো সাজো রব। তবে একটা খবর সব ওলটপালট করে দিল। শুক্রবার হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দেয়, গ্রুপ সি-র (Group C) ৮৪২ জনের চাকরি বাতিল! সেই তালিকায় নাম ছিল প্রণবের।

জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন প্রণব। ২০১৮ সালে রাজদাঙা পি. এম. হাইস্কুলে ক্লার্কের চাকরি পেয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই বিয়ে ঠিক হয় প্রণবের। সেইমতো ৬ মার্চ থেকে ছুটিও নেন তিনি। স্কুলে যোগ দেওয়ার কথা ছিল ১৫ মার্চ, কিন্তু হাইকোর্টের নির্দেশের পর তা আর হচ্ছে না।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ সি মামলায় নির্দেশ দেন, ওএমআর শিট কারচুপির অভিযোগ আছে এমন ৮৪২ জনের চাকরি বাতিল করতে হবে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে। সেই নির্দেশ মতো চাকরি বাতিল কর্মীদের তালিকাও প্রকাশ করে কমিশন। সেই তালিকায় ৪৫১ নম্বরে জ্বলজ্বল করছে প্রণবের নাম।

বিয়ে করতে যাওয়ার আগেই চাকরি যাওয়ার খবর পেয়ে যান প্রণব। বিষণ্ণ মুখেই বিয়ে সারেন। শনিবার দেখেন পর্ষদও চাকরি বাতিলের কথা জানিয়ে দিয়েছে। রবিবার প্রণবের বাড়িতে বৌভাত ছিল জৌলুসহীন। সোমবারও থমথমে ভাব।

যদিও প্রণব এখনও বুঝতে পারছেন না সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও কীভাবে এমন হল। সোমবার কমিশনের তরফ থেকে যে নম্বর বিভাজনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রণব পেয়েছিলেন মাত্র ১৭ নম্বর, সেটাই বেড়ে গেছে ৫২তে!

রাজডাঙা স্কুলের টিচার-ইন চার্জ সুদীপ দত্ত বলেন, '২০১৮ সালে প্রনব রায় আমাদের স্কুলে যোগদান করে। খুব ভাল কাজ করছিল। তারমধ্যে এমন খবরে অবাক হয়ে যায় স্কুলের সব শিক্ষক। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও মেল বা চিঠি আমার কাছে আসেনি।'

উচ্চমাধ্যমিক শুরু মঙ্গলে, সোমে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু জলপাইগুড়ির ছাত্রীর


```