Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নদীতে কুইন্টাল কুইন্টাল মাছ ছাড়লেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে সেই মাছ ছাড়া হল জলপাইগুড়ির ফুলবাড়ির মহানন্দা নদীতে। 

 বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নদীতে কুইন্টাল কুইন্টাল মাছ ছাড়লেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা

জলপাইগুড়ির ফুলবাড়ি মহানন্দা নদীতে ছাড়া হল মাছ।

শেষ আপডেট: 23 May 2024 23:51

দ্য ওয়াল ব্যুরো: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে সেই মাছ ছাড়া হল জলপাইগুড়ির ফুলবাড়ির মহানন্দা নদীতে। 

বৃহস্পতিবার রুই, কাতলের পাশাপাশি সিঙি, মাগুর-সহ আরও অন্যান্য জাতের মাছের পোনা ছাড়া হয়। যা দেখতে এলাকায় ভিড় জমে যায় স্থানীয় মানুষের।

জানা গেছে, এদিন রানিডাঙা মনেস্ট্রি থেকে দুই গাড়ি বোঝাই প্রায় ১০ কুইন্টালের বেশি মাছ নদীতে ছাড়া হয়েছে। এত বিপুল পরিমাণ মাছ ছাড়ায় অবাক হয়ে যান স্থানীয়রা।

রানিডাঙা মনেস্ট্রির বৌদ্ধ সন্যাসী টুকু উগেন, ছেনছু লামা বলেন, "বৈশাখ মাস বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র মাস। কারণ, এই পূ্র্ণ তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহন করেছিলেন। তাই এই মাসে আমাদের কেচ্ছ সাধনের মাস। এই মাসে আমাদের সম্প্রদায়ের কেউ মিথ্যে কথা বলেন না।"

একই সঙ্গে প্রকৃতিকে রক্ষা করার জন্য এই মাসে নানাবিধ কর্মকাণ্ড করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কেউ পায়রা ছাড়ে। কেউ হাঁস মুরগি ছাড়ে। কেউ আবার নিজেদের সাধ্যমতো মাছ নদী বা পুকুরে ছাড়েন। নদীতে মাছ ছাড়ার আগে এদিন তাঁরা পুুজোও করেন।


```