Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বেআইনি নার্সিং স্কুল কাণ্ডে নাম জড়াতেই পুলিশের দ্বারস্থ করিমুল হক, স্বাস্থ্য দফতরেও নালিশ পদ্মশ্রীর

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শহরের নার্সিং ট্রেনিং স্কুল (Jalpaiguri Nursing Training School) কাণ্ডে নয়া মোড়। তাঁর নাম ব্যবহার করে প্রতারণার ছক কষেছিল জলপাইগুড়ি দিশারি নার্সিং ট্রেনিং স্কুল কর্তৃপক্ষ। বিনা অনুমতিতে তাঁর ছবি বিজ্ঞাপনে ব্যবহা

বেআইনি নার্সিং স্কুল কাণ্ডে নাম জড়াতেই পুলিশের দ্বারস্থ করিমুল হক, স্বাস্থ্য দফতরেও নালিশ পদ্মশ্রীর

শেষ আপডেট: 22 September 2023 10:00

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শহরের নার্সিং ট্রেনিং স্কুল (Jalpaiguri Nursing Training School) কাণ্ডে নয়া মোড়। তাঁর নাম ব্যবহার করে প্রতারণার ছক কষেছিল জলপাইগুড়ি দিশারি নার্সিং ট্রেনিং স্কুল কর্তৃপক্ষ। বিনা অনুমতিতে তাঁর ছবি বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। এমনই অভিযোগ তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন পদ্মশ্রী করিমুল হক।

অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নার্সিং, প্যাথলজি-সহ স্বাস্থ্য শিক্ষার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণের জন্য ছেলেমেয়েদের ভর্তি নেওয়া হত জলপাইগুড়ি দিশারি নার্সিং ট্রেনিং স্কুলে (Jalpaiguri Nursing Training School)। বিনিময়ে নেওয়া হত কয়েক লক্ষ টাকা। প্রশিক্ষণের জন্য পাঠানো হত ভিনরাজ্যেও। আরও অভিযোগ, গ্রামগঞ্জের ছেলেমেয়েদের কর্মসংস্থানের টোপ দিয়ে প্রশিক্ষণের জন্য পাঠানো হলেও প্রশিক্ষণ শেষে সরকারি চাকরি তো দুর অস্ত, বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি পাচ্ছিলেন না তাঁরা।

ভুক্তভোগীরা অভিযোগ জানাচ্ছেন, এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যা দেখে গত মঙ্গলবার তদন্তে নামে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। এরপর প্রয়োজনীয় নথি না দেখাতে পারায় ওই নার্সিং ট্রেনিং স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার।

এদিকে পদ্মশ্রী করিমুল হকের অভিযোগ, তাঁর অজ্ঞতার সুযোগ নিয়ে তাঁর বাড়িতেও ওই ভুয়ো নার্সিং ট্রেনিং স্কুলের একটি শাখা খুলে প্রশিক্ষণ দিচ্ছেন জলপাইগুড়ি দিশারি নার্সিং ট্রেনিং স্কুলের কর্ণধার শান্তনু শর্মা। করিমুল হক বলেন, ‘‘আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করে নার্সিং ট্রেনিং স্কুলের বিজ্ঞাপন করা হয়েছে। এভাবে ছেলেমেয়েদের সঙ্গে যেমন প্রতারণা করা হয়েছে, তেমনই আমার সঙ্গেও প্রতারণা করা হয়েছে।’’ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি তিনি জেলা স্বাস্থ্য দফতরেও লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে করিমুল হকের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দিশারি নার্সিং ট্রেনিং স্কুলের কর্ণধার শান্তনু শর্মা। তিনি দাবি করেছেন তাদের প্রতিষ্ঠানের ব্র্যািন্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন পদ্মশ্রী করিমুল। তাঁর প্রতিষ্ঠানকে বেস্ট নার্সিং ট্রেনিং স্কুল হিসেবেো উনি পুরস্কার দিয়েছেন। শান্তনু জানান, করিমুল হকের বাড়িতে নার্সিং ট্রেনিং স্কুল চালিয়ে যে টাকা পেয়েছেন তার অর্ধেক টাকা করিমুল হকের ছেলেকে ফোন পে মাধ্যমে দিয়েছেন। এবং এই সংক্রান্ত যাবতীয় নথি তাঁর কাছে রয়েছে। তিনি বলেন, ‘‘করিমুল হক যদি নিজে লেখাপড়া না জেনে থাকেন তবে তাঁদের স্কুলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে যাবতীয় নথি উকিলকে দেখিয়ে নেওয়া উচিত ছিল। করিমুল হকের সঙ্গে আলোচনার পর কমিশনের ভিত্তিতেই স্কুল শুরু করেছিলাম।’’

জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার জানিয়েছেন অভিযোগ পেয়েছেন। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারি জামিন পেলেন, গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল ইডি


```