Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফাঁকা সিরিঞ্জ শরীরে ঢুকিয়ে ইঞ্জেকশন দেওয়ার তালিম! অভিযোগ নার্সিং কলেজের পড়ুয়াদের

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফাঁকা সিরিঞ্জ একে অপরের শরীরে ঢুকিয়ে চলত ইঞ্জেকশন দেওয়ার তালিম। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন জলপাইগুড়ির দিশারি নার্সিং ট্রেনিং স্কুলের পড়ুয়ারা (Jalpaiguri Nursing Training School)। এই নার্সিং স্কুলের বিরুদ্

ফাঁকা সিরিঞ্জ শরীরে ঢুকিয়ে ইঞ্জেকশন দেওয়ার তালিম! অভিযোগ নার্সিং কলেজের পড়ুয়াদের

শেষ আপডেট: 26 September 2023 15:14

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফাঁকা সিরিঞ্জ একে অপরের শরীরে ঢুকিয়ে চলত ইঞ্জেকশন দেওয়ার তালিম। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন জলপাইগুড়ির দিশারি নার্সিং ট্রেনিং স্কুলের পড়ুয়ারা (Jalpaiguri Nursing Training School)।

এই নার্সিং স্কুলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসকের দ্বারস্থ হলেন ছাত্রীরা। তাঁদের অভিযোগ, নার্সিং ট্রেনিং স্কুলের কর্ণধার শান্তনু শর্মা ভুয়ো সার্টিফিকেট দিয়ে তাঁদের কাছ থেকে মোটা টাকা হাতিয়েছেন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।

জলপাইগুড়ি শহরের দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার নিয়ে গত এক সপ্তাহ ধরে নতুন নতুন তথ্য সামনে আসছে (Jalpaiguri Nursing Training School)। ইতিমধ্যে পদ্মশ্রী করিমুল হক কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। এবার সেন্টারের প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা চাকরি না পেয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানানোয় এই কাণ্ডে নতুন মাত্রা যোগ হল।

গত কয়েক বছরে কয়েকশো ছেলেমেয়েকে এই সেন্টার থেকে নার্সিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁদের ভুয়ো সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। সোস্যাল মিডিয়ায় এমন অভিযোগ ওঠার পরেই ১৯ তারিখ ওই ইন্সটিটিউটে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। এই খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পরেই প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা অভিযোগ নিয়ে সামনে আসতে থাকেন তাঁরা।

পিঙ্কি রায় নামে এক ছাত্রী বলেন, “আমাদের একে অপরের শরীরে ফাঁকা ইঞ্জেকশন পুশ করিয়ে ইঞ্জেকশন এর তালিম নিতাম। প্রেশার মাপাও শেখানো হত। ২৫ হাজার টাকার বিনিময়ে আমি দিশারি নার্সিং ট্রেনিং স্কুলে তিনমাস ট্রেনিং নিয়েছি। তিনমাস পর আমাকে বলা হয় আমি চাইলে সার্টিফিকেট নিতে পারি। কিন্তু তার জন্য আরও পাঁচ হাজার টাকা দিতে হবে। সেই টাকা দেই। এরপর সার্টিফিকেট নিয়ে নার্সিংহোমে গেলে আমাকে বলা হয় এটা ভুয়ো সার্টিফিকেট। এরপর আমরা খবরে দেখতে পাই ওই সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এখন জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলাম।”

ছাত্রীরা জানান, তিন বছর আগে ২৫ হাজার টাকার বিনিময়ে নাসিং ট্রেনিং নিয়েছিলেন। এরপরে সার্টিফিকেট দেওয়ার জন্য আরও পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে। টাকা ফেরত না পেলে তাঁরা আইনের দ্বারস্থ হবেন। শান্তনু শর্মা ফোন না ধরলেও হোয়াটস অ্যাপে জানান, তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। তাঁরা পুতুলের ওপর ইঞ্জেকশন প্রয়োগ ও সেলাই করা শেখাতেন। করোনার সময় আক্রান্তদের বাড়িতে অক্সিজেন, খাবার, ওষুধ ইত্যাদি পৌঁছে প্রচারের আলোয় এসেছিলেন জলপাইগুড়ির দম্পতি। তাঁদেরই নার্সিং ট্রেনিং স্কুল দিশারিকে ঘিরে পরের পর অভিযোগে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে জলপাইগুড়ি শহরে।

আরও পড়ুন: পুলিশকর্মীর নজর পড়তেই ভেস্তে গেল শোরুমে ডাকাতির ছক! জালে ধরা পড়ল দুজন


```