Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্বাসনালীতে লিচুর বীজ আটকে আড়াই বছরের শিশুর মৃত্যু! শোকস্তব্ধ পরিবার

লিচুর বীজ শ্বাসনালীতে আটকে মৃত্যু শিশুর।

শ্বাসনালীতে লিচুর বীজ আটকে আড়াই বছরের শিশুর মৃত্যু! শোকস্তব্ধ পরিবার

লিচুর বীজ শ্বাসনালীতে আটকে মৃত্যু শিশুর

শেষ আপডেট: 26 May 2024 13:49

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গাছ থেকে পড়া একটি লিচু কুড়িয়ে মুখে পুড়ে নিয়েছিল আড়াই বছরের ছেলে। সেই লিচুর বীজ শ্বাসনালীতে আটকে যাওয়ায় মৃত্যু হল শিশুর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে। 

শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া গ্রামের বাসিন্দা আলতাবুল রহমান। তাঁর আড়াই বছরের ছেলে শামিম আকতার। শনিবার বাড়ির উঠোনে ছোট ভাইয়ের সঙ্গে খেলা করছিল শামিম। সেই সময়ে উঠোনের থাকা লিচু গাছ থেকে একটি পাকা লিচু  খোসে পড়ে। শামিম সেটা দেখতে পেয়ে লিচুটি কুড়িয়ে খোসা ছাড়িয়ে মুখে পুড়ে নেয়। আচমকাই শামিমের শ্বাসনালীতে আটকে যায় লিচুর বীজ। কাশতে থাকে শামিম। শ্বাসকষ্ট হতে থাকে তার। ছেলেকে ওই অবস্থায় দেখতে পেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন বাবা আলতাবুল রহমান।  তড়িঘড়ি তিনি ছেলেকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি।  ডাক্তাররা আড়াই বছরের শামিমকে মৃত বলে ঘোষণা করেন। 

মর্মান্তিক এই ঘটনার জেরে এলাকায় শোকস্তব্ধ হয়ে পড়েছে শিশুর পরিবার। রবিবার সকাল থেকে আলতাবুল রহমানের বাড়ির সামনে গ্রামের মানুষ ভির জমিয়েছিল। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। 

সন্তানকে হারিয়ে আলতাবুল ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, "আমি বাড়ি ছিলাম। বিকেলের দিকে মসজিদে যাওয়ার আগে হঠাৎ এই ঘটনা ঘটে যায়। এর আগেও লিচু খেয়েছে আমার ছেলে। বাড়িতে গাছ থাকায় প্রতিদিন বাড়ির লিচু খেত।"

গ্রামবাসী হাবুল আলি বলেন, "এই ধরণের ঘটনা ঘটবে ভাবতে পারিনি। মেনে নিতে পারচ্ছি না। এই পরিবারের শান্তনা দেওয়ার কোনও ভাষা নেই আমাদের কাছ।"


```