Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঠনপাঠন শুরু হল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে, স্বপ্নপূরণের আনন্দে উচ্ছ্বসিত পড়ুয়ারা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পঠনপাঠন শুরু হল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে(Jalpaiguri Medical College)। একেবারেই ঘটা করে নয়, বরং আমজনতার অজান্তেই বুধবার থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে (MBBS) কোর্সের প্রথম বর্ষের ক্লাস শুরু করল কলেজ কর্তৃপক্ষ।

পঠনপাঠন শুরু হল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে, স্বপ্নপূরণের আনন্দে উচ্ছ্বসিত পড়ুয়ারা

শেষ আপডেট: 16 November 2022 12:37

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পঠনপাঠন শুরু হল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে(Jalpaiguri Medical College)। একেবারেই ঘটা করে নয়, বরং আমজনতার অজান্তেই বুধবার থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে (MBBS) কোর্সের প্রথম বর্ষের ক্লাস শুরু করল কলেজ কর্তৃপক্ষ।

এই মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু করতে বেশ কয়েকমাস ধরেই চলে প্রশাসনিক কর্মকাণ্ড। জেলা হাসপাতালের পরিকাঠামোর মধ্যেই যাতে সাময়িক ভাবে মেডিক্যালের পড়ুয়ারা প্রথমবর্ষের পড়াশোনা শুরু করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়ায় চলছে মেডিক্যাল কলেজের ভবন নির্মাণের কাজ। জলপাইগুড়ি ফার্মেসি কলেজ চত্বরে মেডিক্যাল কলেজের কর্মী আবাসন তৈরির কাজও শুরু হয়েছে। ততদিন সদর হাসপাতালেই চলবে ডাক্তারি পড়ুয়াদের ক্লাস।

প্রথম বর্ষের ছাত্র প্রতীক দাস জানালেন, স্বপ্নপূরণের আনন্দ তো আছেই সঙ্গে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেও খুবই খুশি হয়েছেন। পরিকাঠামো বেশ ভাল।

আলিয়ার ক্যাম্পাসে ব়্যাগিং! হুমকি পেয়ে থানার দ্বারস্থ বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বর্ষের ছাত্ররা

দুর্গাপুর থেকে ছেলে আর্যদীপকে নিয়ে এসেছেন অনিমেষ দত্ত। জানালেন, এই কলেজের পরিকাঠামো দেখে তাঁর ছেলের খুব ভালো লেগেছে। শান্তশিষ্ট এই শহরের পরিবেশ দেখেও তিনি নিজেও খুব খুশি।

জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রবীর দেব জানিয়েছেন, বুধবার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয়পর্ব সারা হল। এবার ক্লাস শুরুর পর্ব। আগামীতে যেসব সমস্যাগুলো সামনে আসবে সেগুলোকে কাটিয়ে এগিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য।


```