Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি কলেজে গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের অশালীন ইঙ্গিত, গারদে যুবক

রকি মহম্মদ নামে বছর ২২ এর এক যুবককে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়। 

সরকারি কলেজে গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের অশালীন ইঙ্গিত, গারদে যুবক

ধৃত রকি মহম্মদ

শেষ আপডেট: 24 February 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের (Jalpaiguri Govt. Engineering College) লেডিস হোস্টেলের সামনে দাঁড়িয়ে গোপনাঙ্গ দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি (Harrassments) করার অভিযোগ। রকি মহম্মদ নামে বছর ২২ এর এক যুবককে গ্রেফতার (Arrest) করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়। 

পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের সাখের পাড়া গ্রামের বাসিন্দা রকি। এর আগেও চুরির ঘটনায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলও খাটেন তিনি। শনিবার দুপুরে কলেজের মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখে ছাত্রীরা নিরাপত্তারক্ষীদের খবর দিলে পালিয়ে যান যুবক।

ঘটনার খবর পেয়ে কলেজে পুলিশ আসে। সিসিটিভি ফুটেজ দেখে ছবিও সংগ্রহ করে। পরে তাঁকে গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

এক বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ক্যাম্পাসেই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেল রয়েছে। তবে বেশ কিছু জায়গা অরক্ষিত। মনে করা হচ্ছে সেই জায়গা দিয়েই ওই যুবক ক্যাম্পাসে ঢোকেন।

কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। আমাদের হোস্টেলগুলির জন্য নিরাপত্তা কর্মী রয়েছেন। পাশাপাশি পুলিশ ও পিঙ্ক পুলিশ ভ্যান নিয়মিত ক্যাম্পাসের চারপাশে টহল দেয়। কোনওভাবে নজর এড়িয়ে ওই যুবক ক্যাম্পাসে ঢুকে গিয়েছিল।

আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত জানিয়েছেন খবর পেয়ে আমাদের টিম ছুটে যায়, তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানিয়েছেন অত্যন্ত গর্হিত কাজ করেছে অভিযুক্ত। আদালতে হাজির করা হলে বিচারক চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।


```