Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Jalpaiguri: মৃতদের নামে ডায়ালিসিস চলছে জলপাইগুড়ির হাসপাতালে! অভিযোগ ঘিরে তোলপাড় স্বাস্থ্যমহল

দ্য ওয়াল ব্যুরো: মৃত রোগীর নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে পিপিপি মডেলে থাকা ডায়ালিসিস ইউনিট কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে (Jalpaiguri)। জানা গেছে, জলপাইগুড়

Jalpaiguri: মৃতদের নামে ডায়ালিসিস চলছে জলপাইগুড়ির হাসপাতালে! অভিযোগ ঘিরে তোলপাড় স্বাস্থ্যমহল

শেষ আপডেট: 27 May 2022 15:08

দ্য ওয়াল ব্যুরো: মৃত রোগীর নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে পিপিপি মডেলে থাকা ডায়ালিসিস ইউনিট কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে (Jalpaiguri)।

জানা গেছে, জলপাইগুড়ি (Jalpaiguri) সদর হাসপাতালে একটি ডায়ালিসিস ইউনিট রয়েছে। যেটি পিপিপি মডেলে কলকাতার একটি সংস্থার দ্বারা পরিচালিত হয়। রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের অভিযোগ, এই ডায়ালেসিস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই মৃত ব্যক্তিদের নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ করছে। এই ঘটনার বিরুদ্ধে তাঁরা শুক্রবার হাসপাতাল চত্বরে একটি সাংবাদিক সম্মেলন করে এবং সাংবাদিকদের হাতে কিছু ভুয়ো বিলের কপি তুলে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহনের দাবি জানিয়েছেন।

ব্যস্ততা বাড়ছে, কল্যাণীতে দাঁড়াক এক্সপ্রেস ও মেল ট্রেন! রেলকে চিঠি পড়ুয়া-অধ্যাপক-গবেষকদের

রোগীদের পক্ষ থেকে যেই নামগুলির ভুয়ো বিলের কপি দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম ছিলেন জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দলবাহাদুর বিশ্বকর্মা। যিনি পেশায় একজন পুলিশ আধিকারিক ছিলেন। অবসর নেওয়ার পর তাঁর কিডনির অসুখ ধরা পরে। এরপর তিনি প্রায় দু’বছর ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস নিয়েছিলেন। গত ২০২১ সালের ২৩শে জুন তারিখে মৃত্যু হয় তাঁর।

অভিযোগ ২০২১-এর জুন মাসের পর থেকে মৃত দলবাহাদুর বিশ্বকর্মার নামে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুয়ো বিল তৈরি হয়েছে। তাঁর পরিবার এই ঘটনা জানার পর রীতিমত অবাক হয়ে যান। উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই পরিবার।

ঘটনায় জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকা ডাক্তার জ্যোতিষ চন্দ্র দাস বলেন, তিনি এইধরনের কোনও লিখিত অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন।


```