Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিস্তাপাড়ের সবজি বিক্রেতার মেয়ে দেবীচৌধুরাণী! পাড়ি দিয়েছে দিল্লির পথে

জমিদার বাড়ির বধূ থেকে সন্ন্যাসী বিদ্রোহের নেত্রী। তিস্তা পাড়ে উজ্জ্বল হয়ে উঠল বঙ্কিমচন্দ্রের কিংবদন্তি চরিত্র দেবীচৌধুরাণী। এবার দিল্লির কলা উৎসবে সেই চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলবে জলপাইগুড়ির সবজি বিক্রেতার মেয়ে পুনম রায়।

তিস্তাপাড়ের সবজি বিক্রেতার মেয়ে দেবীচৌধুরাণী! পাড়ি দিয়েছে দিল্লির পথে

শেষ আপডেট: 9 January 2024 20:15

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জমিদার বাড়ির বধূ থেকে সন্ন্যাসী বিদ্রোহের নেত্রী। তিস্তা পাড়ে উজ্জ্বল হয়ে উঠল বঙ্কিমচন্দ্রের কিংবদন্তি চরিত্র দেবীচৌধুরাণী। এবার দিল্লির কলা উৎসবে মঞ্চস্থ হতে চলেছে সাহিত্য সম্রাটের এই উপন্যাস। সেই চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলবে জলপাইগুড়ির সবজি বিক্রেতার মেয়ে পুনম রায়। সম্প্রতি সে দিল্লি পাড়ি দিয়েছে। 

৮ জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হয়েছে জাতীয় কলা উৎসব। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। মেয়ে রাজধানীর থিয়েটারে অভিনয়ের সুযোগ পাওয়ায় গর্বিত পুনমের বাবা-মা ও বন্ধুবান্ধবরা।  

জলপাইগুড়ি মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সে। পুনমের বাবা সঞ্জীব রায় সবজি বিক্রেতা। তাঁর একার আয়ে ৬ জনের সংসার চলে। নিদারুণ আর্থিক অনটন হয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিকশিত হচ্ছে পুনমের প্রতিভা। 

সঞ্জীব জানিয়েছেন, ছোট থেকে মা কুশল রায়ের কাছে দেবীচৌধুরাণীর গল্প শুনে আসছে। বহুবার সে বৈকুণ্ঠপুর অঞ্চলের শিকারপুরে চা বাগানে অবস্থিত ভবানী পাঠকের ডেরায় ঘুরতে গেছে। গোশালা এলাকায় থাকা দেবীচৌধুরাণীর মন্দিরও দেখেছে। 

কুশল রায় জানিয়েছেন, মেয়ে নাটকের পেশাদারী প্রশিক্ষণ নেয়নি। কিন্তু মাঝে মধ্যেই আয়নার সামনে দাঁড়িয়ে দেবীচৌধুরাণী সেজে অভিনয় করত। কিছুদিন আগেই স্কুল থেকে রাজ্যস্তরের কলা উৎসবে অংশগ্রহণ করেছিল পুনম। শিক্ষিকাদের লাগাতার প্রশিক্ষণে অভিনয়ে সে দক্ষ হয়ে ওঠে। দিল্লিতে মাত্র ছ' মিনিটের একক নাটকে দেবীচৌধুরাণীর অভিনয় করতে চলেছে পুনম। সংলাপ, অভিব্যক্তি, সমন্বয় রক্ষা ইত্যাদি অভিনয়ের রীতি-কৌশল অনুশীলনের মাধ্যমে রপ্ত করেছে সে।  

স্কুলের টিচার ইনচার্জ রিমা তেওয়ারি বলেন, অত্যন্ত দুস্থ পরিবার থেকে উঠে এসেছে এই ছাত্রী। অভাবের সংসারে সে যেন এক উজ্জ্বল তারকা। পুনমকে দেখে আরও অন্যান্য ছাত্রীরাও অনুপ্রাণিত হবে। পুনম রায়ের সাফল্যে গর্বিত ডি আই জলপাইগুড়ি বালিকা গোলে। তিনিও পুনমকে অভিনন্দন জানিয়েছেন।


```