Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরোসিনের জ্বালায় খাবি খাচ্ছে গোখরো! কীভাবে উদ্ধার হল, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: এক বসতবাড়িতে ঢুকে পড়েছিল একটি গোখরো (Jalpaiguri cobra snake)। ভয়ে ওই বাড়ির সদস্যরা গায়ে কেরোসিন ঢেলে দিয়েছিলেন। এরপরেই পরিবেশকর্মীরা এসে সাপটিকে উদ্ধার (rescued from Kerosene) করার পর সুস্থ করে পরিবেশের কোলে ফিরিয়

কেরোসিনের জ্বালায় খাবি খাচ্ছে গোখরো! কীভাবে উদ্ধার হল, দেখুন ভিডিও

শেষ আপডেট: 10 September 2023 09:27

দ্য ওয়াল ব্যুরো: এক বসতবাড়িতে ঢুকে পড়েছিল একটি গোখরো (Jalpaiguri cobra snake)। ভয়ে ওই বাড়ির সদস্যরা গায়ে কেরোসিন ঢেলে দিয়েছিলেন। এরপরেই পরিবেশকর্মীরা এসে সাপটিকে উদ্ধার (rescued from Kerosene) করার পর সুস্থ করে পরিবেশের কোলে ফিরিয়ে দিলেন। পরিবারটিকে দিলেন সচেতনতা বার্তা।

মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কালিয়াগঞ্জ এলাকার এক বাসিন্দার শোবার ঘরে ঢুকে গিয়েছিল একটি গোখরো সাপ। ভয় পেয়ে বাড়ির লোকজন তার গায়ে প্রায় দু' কেরোসিন তেল ঢেলে দেয়। এরপরেই শুরু হয় হুলস্থূল কাণ্ড। গায়ের জ্বালায় ঘরের একটি কোণায় লুকিয়ে পড়ে গোখরোটি (Jalpaiguri cobra snake rescued from Kerosene)।

বিপাকে পড়ে পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে ডাকে পরিবারের লোকজন। এরপর আসবাব সরিয়ে চলে সাপ উদ্ধারের কাজ। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সাপটিকে উদ্ধার করেন বিশ্বজিৎবাবু। তাঁর পরে সাবান গোলা জলে স্নান করিয়ে সঙ্গে করে নিয়ে যান।

বিশ্বজিৎবাবু বলেন, সাপ বাড়িতে ঢুকতে কখনই অ্যাসিড বা তেল জাতীয় কোনও কিছুদিয়ে তাড়ানোর চেষ্টা করা বিপজ্জনক। এতে বিষক্রিয়ার ফলে সাপের গায়ের যন্ত্রণা হতে থাকে। তাতে মারাও যেতে পারে প্রাণীটি। এটা বন্য আইন বিরোধী। এক্ষেত্রেও তাই ঘটেছিল। সাপটি একটি পূর্ণবয়স্ক গোখরো। তাকে সুস্থ করে পরিবেশের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কাটোয়ায় জেলা জজের এজলাসে সাপ, দেখুন ভিডিও


```