কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত জয়দেব, শুনানিতে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির ঘনিষ্ঠ চারজনকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে তাঁরা সিবিআই হেফাজতে ছিলেন। সোমবার অভিযুক্তদের ফের আদালতে তোলা হয়। এদিন সিবিআইয়ের
শেষ আপডেট: 4 October 2021 12:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির ঘনিষ্ঠ চারজনকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে তাঁরা সিবিআই হেফাজতে ছিলেন। সোমবার অভিযুক্তদের ফের আদালতে তোলা হয়। এদিন সিবিআইয়ের আরজি মেনে অভিযুক্ত জয়দেব মণ্ডল (jaideb mondal), গুরুপদ মাজি, নারায়ণ নন্দ ও নীরদ মণ্ডলের আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দোপাধ্যায়।
অভিযুক্ত পক্ষের আইনজীবী অবশ্য দাবি করেছেন কয়লা কাণ্ডে কোনও চার্জশিট জমা পড়েনি আদালতে। লালার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিন চাঞ্চল্যকর আরেকটি ঘটনা ঘটেছে আদালতকক্ষে। সূত্রের খবর, সংক্ষিপ্ত সওয়াল-জবাবের সময়ে সিবিআই দাবি করেছে কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত জয়দেব মণ্ডল। তিনি এই গোটা কর্মকাণ্ডের মাথা ছিলেন। তবে এদিন লালার নাম শুনানির সময় আলাদা করে ওঠেনি বলে জানা গিয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'