রাজভবনের বাগানে গাছ লাগালেন সস্ত্রীক ধনকড়, তৈরি হবে হারবাল গার্ডেনও
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে রাজভবনের উদ্যানে দেখা গেল সস্ত্রীক রাজ্যপালকে। গাছের চারা লাগালেন তিনি। দিলেন পর্যাপ্ত জলও। আর তারপর সংস্কৃত ভাষায় টুইটে লিখলেন, 'প্রকৃতি: রক্ষতি রক্ষিতা'। অর্থাৎ 'প্রকৃতিকে রক্ষা করলে সেও রক্ষা করে।
শেষ আপডেট: 20 July 2021 12:23
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে রাজভবনের উদ্যানে দেখা গেল সস্ত্রীক রাজ্যপালকে। গাছের চারা লাগালেন তিনি। দিলেন পর্যাপ্ত জলও। আর তারপর সংস্কৃত ভাষায় টুইটে লিখলেন, 'প্রকৃতি: রক্ষতি রক্ষিতা'। অর্থাৎ 'প্রকৃতিকে রক্ষা করলে সেও রক্ষা করে।

আগামী দিনে রাজভবনে তৈরি হতে চলেছে হারবাল গার্ডেনও। টুইটে ৩৯ সেকেন্ডের ছোটখাটো একটি ভিডিও পোস্ট করেছেন জগদীপ ধনকড়। তাতে দেখা যাচ্ছে মাটি খুঁড়ে গাছের চারা পুঁতছেন তিনি। পাশেই রয়েছেন তাঁর স্ত্রীও। এরপর সেই চারায় জল দিচ্ছেন তিনি।
https://twitter.com/jdhankhar1/status/1417443488115793923?s=20
মঙ্গলবার বিকেল ৪টেয় এই বৃক্ষরোপণ কর্মসূচির কথা আগেই টুইটে জানিয়েছিলেন রাজ্যপাল। প্রকৃতি রক্ষা নিয়ে সচেতনতামূলক বার্তাও দিয়েছিলেন। তখন তিনি এও লিখেছিলেন, '১৯২৮ সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষরোপণ শুরু করেছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন একমাত্র প্রকৃতিই আমাদের বাঁচাতে পারে।' বৃক্ষরোপণ কর্মসূচি সুরক্ষিত নিশ্চিন্ত এক আগামীকে সুনিশ্চিত করে, লিখেছিলেন জগদীপ ধনকড়।
https://twitter.com/jdhankhar1/status/1417408936051822602?s=20
রাজ্যপাল জানিয়েছেন, নানা ধরনের ভেষজ গাছগাছালিতে সমৃদ্ধ পশ্চিমবঙ্গ। তেমনই রকমারি ভেষজ উদ্ভিদে ভরে উঠবে রাজভবনের হারবাল গার্ডেন। তার আগে নিজেই বাগানে গিয়ে বৃক্ষরোপণে হাত লাগালেন ধনকড়।