Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপাচার্য সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে সুরঞ্জনবাবুকে চিঠি রাজ্যপালের, জানালেন অসম্মানিত হওয়ার কথাও

দ্য ওয়াল ব্যুরো: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা পশ্চিমবঙ্গ উপাচার্য সংগঠনের সভাপতি প্রফেসর সুরঞ্জন দাসকে চিঠি দিলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গ উপাচার্য সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে চিঠিটি লিখেছেন রাজ্যপাল। ১৪ দিনের মধ‍্

উপাচার্য সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে সুরঞ্জনবাবুকে চিঠি রাজ্যপালের, জানালেন অসম্মানিত হওয়ার কথাও

শেষ আপডেট: 18 August 2020 03:00

দ্য ওয়াল ব্যুরো: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা পশ্চিমবঙ্গ উপাচার্য সংগঠনের সভাপতি প্রফেসর সুরঞ্জন দাসকে চিঠি দিলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গ উপাচার্য সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে চিঠিটি লিখেছেন রাজ্যপাল। ১৪ দিনের মধ‍্যে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ওই চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ উপাচার্য সংগঠনের সাম্প্রতিক কাজকর্মে রাজ‍্যপালের পদকে অসম্মানিত করা হয়েছে বলে মনে করেন তিনি। গত মাসের মাঝামাঝি সময়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু কেউই উপস্থিত ছিলেন না নির্দিষ্ট দিনে। তা নিয়ে রাজ্যপাল নিজের মতো করে অসন্তোষ জানিয়েছিলেন। স্পষ্টতই বলেছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করছে সরকার। অতীতেও একবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডেকেছিলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু তাঁরা কেউই রাজভবনে যাননি। এবার বৈঠকে বসতে চেয়ে জগদীপের চিঠি সুরঞ্জন দাসকে। দেখুন সেই চিঠি।


```