Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোথায় বিবস্ত্র করা হয়েছিল, কোথা থেকে পড়ে যায় ছাত্র, যাদবপুরের হস্টেলে পুনর্নির্মাণ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: হস্টেলের কোন ঘরে বিবস্ত্র করা হয়েছিল মৃত পড়ুয়াকে? কী প্রশ্ন করা হয়েছিল তাকে? চিঠি লেখার নেপথ্যে কী কারণ ছিল? কোথা থেকে পড়ে যান ছাত্র? যাদবপুরকাণ্ডে (Jadavpur University incident) ধৃত সপ্তক কামিল্যাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে

কোথায় বিবস্ত্র করা হয়েছিল, কোথা থেকে পড়ে যায় ছাত্র, যাদবপুরের হস্টেলে পুনর্নির্মাণ পুলিশের

শেষ আপডেট: 18 August 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো: হস্টেলের কোন ঘরে বিবস্ত্র করা হয়েছিল মৃত পড়ুয়াকে? কী প্রশ্ন করা হয়েছিল তাকে? চিঠি লেখার নেপথ্যে কী কারণ ছিল? কোথা থেকে পড়ে যান ছাত্র? যাদবপুরকাণ্ডে (Jadavpur University incident) ধৃত সপ্তক কামিল্যাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে এ সব প্রশ্নেরই উত্তর খুঁজল পুলিশ।

ঘটনার ন’দিনের মাথায় শুক্রবার এই ঘটনার পুনর্নির্মাণ (reconstructed) করা হল। ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্তর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এদিন অভিযুক্ত সপ্তককে নিয়ে যাদবপুরের হস্টেলে (Hostel) আসেন। প্রায় এক ঘণ্টা হস্টেলের মেইন বিল্ডিংয়ে ছিলেন তাঁরা। দীর্ঘ সময় ধরে সপ্তককে নিয়ে হস্টেলের প্রতিটা তলায় যান পুলিশ কর্তারা। হেফাজতে সপ্তক যে বয়ান দিয়েছে তার সঙ্গে তার এদিনের বক্তব্য মিলিয়ে দেখা হয় (Jadavpur University incident)।

৯ অগস্ট হস্টেলের ছাদ থেকে পরে প্রথমবর্ষের বাংলার ছাত্রের মৃত্যুর পরেই র‍্যাগিংয়ের তত্ত্ব সামনে আসে। মৃত ছাত্রের পরিবারের লোকজন অভিযোগ করেন হস্টেলে র‍্যাগিংয়ের জেরেই মৃত্যু হয় তার। এরপরেই যাদবপুর থানায় খুনের মামলা দায়ের করেন মৃত ছাত্রের বাবা। এই অভিযোগ পাওয়ার পরেই দুই প্রাক্তনী-সহ এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে গ্রেফতার করা হয় আরও ছ’জনকে। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে নিয়ে এর আগে একবার হস্টেলে গেলেও ঘটনার পুনর্নির্মাণ এই প্রথম।

হেফাজতে থাকা এই ন’জনের বয়ানে অনেক অসঙ্গতি রয়েছে বলে পুলিশের দাবি। তাই প্রত্যেক ছাত্রকে আলাদা করে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। শুক্রবার শুরু হল তদন্তের সেই পর্ব।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ, ধৃত সপ্তককে নিয়ে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পৌঁছল পুলিশ


```