Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘এরই গালভরা নাম যাদবপুর ইউনিভার্সিটি? ছিঃ’, স্বপ্নদীপের মৃত্যুতে সরব গায়িকা শুভমিতা

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় (Jadavpur Student Death) ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। স্বপ্নদীপের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরীকে গ্র

‘এরই গালভরা নাম যাদবপুর ইউনিভার্সিটি? ছিঃ’, স্বপ্নদীপের মৃত্যুতে সরব গায়িকা শুভমিতা

শেষ আপডেট: 12 August 2023 07:58

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় (Jadavpur Student Death) ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। স্বপ্নদীপের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার হাঁসখালি থেকে যাদবপুরের মেন হস্টেলে আসার তিনদিনের মধ্যে কীভাবে স্বপ্নদীপের এমন মর্মান্তিক পরিণতি হল, তা নিয়ে আন্দোলিত সমাজের একাংশ। সামনে আসছে ব়্যাগিং-এর তত্ত্ব।

স্বপ্নদীপের মৃত্যুর পর থেকেই যাদবপুরের ব়্যাগিং নিয়ে (Jadavpur Student Death) সরব হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়েরই একাংশ পড়ুয়া। সায়ন সেনগুপ্ত, অর্ণব মাঝি, রাজদীপ পাঁজারা। এবার এই প্রসঙ্গেই নিজের ফেসবুক ওয়ালে সায়নের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে গায়িকা শুভমিতা বন্দ্যোপাধ্যায় (Subhamita Banerjee) লিখেছেন, “দয়া করে একটু পড়ুন pls..... দেখুন কি অবস্থা....এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তো নয়....দিনের পর দিন তার মানে চলে আসছে....এরই গালভরা নাম যাদবপুর ইউনিভার্সিটি? ছিঃ!”

বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার হাঁসখালির বাসিন্দা স্বপ্নদীপের। শুক্রবারই ছেলের মৃত্যুর ঘটনায় সৌরভ সহ একাধিকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন স্বপ্নদীপের বাবা। বিভিন্ন সূত্র থেকে পুলিশের কাছেও ক্রমেই জোরাল হচ্ছে র‌্যাগিং-এর তত্ত্ব। ইতিমধ্যে সোশ্যাল সাইটে সরব হয়েছে যাদবপুরের একাংশ পড়ুয়াও।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যবিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র সায়ন সেনগুপ্ত যেমন লিখেছেন, স্বপ্নদীপের মৃত্যুর পরও ক্যাম্পাসের আলোচনায় উঠে এসেছে- ‘দু-দিন নিতে পারল না!?’, ‘দু-একদিনে কীই বা হয় তুই বল!’, ‘হ্যাঁ ভাই, দুদিনে আর কতটুকুই বা র‍্যাগিং করা যায়!’

স্বপ্নদীপের মৃত্যুর পর ফেসবুকে সরব হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া অর্পণ মাঝি। লিখেছেন 'আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। সমাজের প্রতিটি স্তরে ক্ষমতা প্রদর্শন আছে, কিন্তু যাদবপুর মেইন হস্টেলের কিছু দাদা'ও যে এই একই কাজ করবে তা আমার কল্পনার অতীত। আমি ভীত।' ভয়ে হস্টেল ছেড়ে দিয়েছেন অর্পণ। আর এক ছাত্রের কথায়, “হস্টেলে ঢোকার পর শুনতে হয়েছিল, যাদবপুরে থাকবি আর ব়্যাগিং নিতে পারবি না, তা কি করে হয়!”

সবমিলিয়ে ছাত্রদের মুখে মুখে ঘুরছে ব়্যাগিং-এর কথা। তাঁরা বলছেন, “জানি, স্বপ্নদীপ আর ফিরবে না। তবু চাই, নিরপেক্ষ তদন্ত  হোক। অভিযুক্তরা চিহ্নিত হোক, শাস্তি পাক। কিন্তু তারচেয়েও বেশি করে চাই, এই অমানবিক 'প্রথা' বন্ধ হোক।”

আরও পড়ুন: যাদবপুরের এই সৌরভকে মেলাতে পারছেন না গ্রামবাসীরা, স্বপ্ন ছিল WBCS অফিসার হওয়ার


```