Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুর কাণ্ডে জামিন তিন পড়ুয়ার, তবে জেলমুক্তি হবে একজনের

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার (Jadavpur case) দিন রাতে (৯ অগস্ট) পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশের তরফে রুজু করা ওই মামলায় বুধবার বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়ার জামিন মঞ্জুর করল আদালত

যাদবপুর কাণ্ডে জামিন তিন পড়ুয়ার, তবে জেলমুক্তি হবে একজনের

শেষ আপডেট: 30 August 2023 15:27

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার (Jadavpur case) দিন রাতে (৯ অগস্ট) পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশের তরফে রুজু করা ওই মামলায় বুধবার বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়ার জামিন মঞ্জুর করল আদালত। এরা হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়দীপ ঘোষ এবং দুই সিনিয়র দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ। তবে জেলমুক্তি হবে কেবল জয়দীপের।

পুলিশ জানিয়েছে, দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষের বিরুদ্ধে রয়েছে ছাত্র খুনের মামলাও। তাই পুলিশকে বাধা দেওয়ার মামলায় (Jadavpur case) জামিন পেলেও এখনই জেল মুক্তি ঘটবে না তাঁদের।

এদিন ওই তিন ছাত্রের তরফে আইনজীবীরা আদালতে জামিনের আবেদন জানান। আদালতে তাঁরা দাবি করেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ আনতে পারেনি। এমনকী সেই রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। বস্তুত, ৯ অগস্ট রাতে ঘটনা ঘটলেও পুলিশ কেন ৩ দিন পর এফআইআর রুজু করল, সেই প্রশ্নও এদিন আদালতের কাছে রাখেন অভিযুক্তদের আইনজীবীরা।

সূত্রের খবর, এই বিষয়ে আদালতের কাছে কোনও সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। এরপরই পুলিশকে বাধা দানের মামলায় তিন ছাত্রের জামিন মঞ্জুর করেন বিচারক। তবে জয়দীপ ছাড়া বাকি দুই পড়ুয়ার বিরুদ্ধে ছাত্র খুনের মামলাও রয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, ছাত্র খুনের মমালায় তাঁদের বিরুদ্ধে একাধিক তথ্যও হাতে এসেছে। ফলে পুলিশকে বাধা দানের মামলায় জামিন পেলেও দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ এখনই ছাড়া পাচ্ছেন না।

গত ৯ অগস্ট রাতে যাদবপুরের হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় এক ছাত্রের। ঘটনায় খুনের মামলা রুজু করেন নিহত ছাত্রের বাবা। সামনে আসে ব়্যাগিংয়ের অভিযোগ। তদন্তে নেমে পুলিশ একাধিক পড়ুয়াকে গ্রেফতার করে। ঘটনার তিনদিন পর পুলিশের তরফে যাদবপুরের হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা রুজু করা হয়। পুলিশের দাবি, সেই রাতে হস্টেলের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি। ওই মামলাতেই তিন পড়ুয়াকে এদিন জামিন দিয়েছে আদালত।

আরও পড়ুন: ধূপগুড়ির ভোটে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের ব্যবহারের অভিযোগ শুভেন্দুর, চিঠি দিচ্ছেন কমিশনকে


```