Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফল বিক্রেতার ছেলে যাদবপুরের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র, সত্যব্রতর গ্রেফতারে হতবাক পড়শিরা

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাবা বাজারে ফল বিক্রি করেন। ঘর সামলান মা। কঠিন পরিস্থিতিতে লড়াই করেই উঠে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Case) কম্পিউটার সায়েন্সের ছাত্র সত্যব্রত রায়ের (Satyabrata Roy)। বাবা-মাও স্বপ্ন দেখতেন, সব কষ্ট একদিন

ফল বিক্রেতার ছেলে যাদবপুরের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র, সত্যব্রতর গ্রেফতারে হতবাক পড়শিরা

শেষ আপডেট: 19 August 2023 07:45

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাবা বাজারে ফল বিক্রি করেন। ঘর সামলান মা। কঠিন পরিস্থিতিতে লড়াই করেই উঠে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Case) কম্পিউটার সায়েন্সের ছাত্র সত্যব্রত রায়ের (Satyabrata Roy)। বাবা-মাও স্বপ্ন দেখতেন, সব কষ্ট একদিন দূর হয়ে যাবে। ছেলে যে অত্যন্ত মেধাবী।

যাদবপুর কাণ্ডে (Jadavpur Case) ধৃত সত্যব্রতর বাড়ি নদিয়ার হরিণঘাটা থানার সন্তোষপুরে। ফল বিক্রেতা বাবা প্রদীপ আর মা রুমার পৃথিবী তাঁদের এই ছেলেকে ঘিরেই। ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, এই স্বপ্ন নিয়ে বড় করছিলেন সত্যব্রতকে। স্থানীয় গোপাল একাডেমি থেকে ভালো নম্বর নিয়ে পাস করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলেন। এখন চতুর্থবর্ষের ছাত্র। হস্টেলেই থাকতেন।

ঘটনার কথা প্রাথমিকভাবে মা-বাবার কাছে গোপন রাখলেও পরে অবশ্য হস্টেলে তার রুমমেটের এমন পরিণতির কথা জানিয়েছিলেন বাবা-মাকে। বৃহস্পতিবার ফোনে কথা হয় মার সঙ্গে। ইঙ্গিত দিয়েছিলেন তাঁকে ডাকতে পারে পুলিশ। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু তদন্তে শুক্রবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুর থানায়। তারপরেই তাঁকে গ্রেফতার (arrested) করে পুলিশ। মেডিক্যাল টেস্টের পর লালবাজারে নিয়ে যাওয়া হয় সত্যব্রতকে। শনিবার আদালতে তোলা হবে তাঁকে।

ছেলের গ্রেফতারের ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সকলে। মেধাবী সত্যব্রত ছিল গোটা পাড়ার গর্ব। তাঁকে গ্রেফতারের ঘটনায় হতবাক প্রতিবেশীরাও।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের গা-ছাড়া মনোভাবেই ছাত্রের মৃত্যু! পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য


```