Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘দেখে মজা লাগছে গোটা একটা পার্টি শুভেন্দুর পায়ে পড়ে গেছে’: অধীর

দ্য ওয়াল ব্যুরো: প্রতিপক্ষের দুর্বল স্থানে আঘাত করাই রাজনীতির দস্তুর। মঙ্গলবার রাতে শুভেন্দুর অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবর চাউর হতে সেটাই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধী

‘দেখে মজা লাগছে গোটা একটা পার্টি শুভেন্দুর পায়ে পড়ে গেছে’: অধীর

শেষ আপডেট: 1 December 2020 17:58

দ্য ওয়াল ব্যুরো: প্রতিপক্ষের দুর্বল স্থানে আঘাত করাই রাজনীতির দস্তুর। মঙ্গলবার রাতে শুভেন্দুর অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবর চাউর হতে সেটাই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরবাবু বলেন, “দেখে ভাল লাগছে গোটা একটা পার্টি শুভেন্দুর পায়ে পড়ে গেছে। তার মানে তো একটাই ব্যাপার দাঁড়াল। ২৯৪ টা আসনে এক জনই প্রার্থী নন। তৃণমূলের একটাই মুখ নয়”। শুভেন্দু তৃণমূল ছাড়তে পারে বলে আন্দাজ করছিলেন রাজ্য কংগ্রেস নেতারা। বাম নেতৃত্বের অনেকের মধ্যেও সেই আশার সঞ্চার হয়েছে। এদিন রাতে উত্তর কলকাতার একটি বাড়িতে বৈঠকের পর তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় যখন সংবাদমাধ্যমে বলছেন, ‘শুভেন্দু তৃণমূলেই রয়েছেন। ও দল ছেড়ে যাবে না’। সে কথা শোনা মাত্রই বিভ্রান্ত হয়ে পড়েছেন অনেক বাম কংগ্রেস নেতা। তা হলে কি অধীরবাবুরা হতাশ? জবাবে অধীরবাবু বলেন, প্রথমত আমি টিভিতে দেখলাম সৌগতদা কিছু বলছেন। শুভেন্দু অধিকারীকে কিছু বলতে শুনিনি। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী কোন দলে থাকবেন, কোথায় যাবেন সেটা তাঁর ব্যাপার। আমি তা নিয়ে ভাবিত নই। লোকসভায় কংগ্রেস নেতা আরও বলেন, “আমার বক্তব্য ছিল সোজা সাপ্টা। তা হল, শুভেন্দু নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে গণ আন্দোলন করেছিল বলেই তৃণমূল ক্ষমতায় আসতে পেরছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই স্বীকৃতি কি শুভেন্দুকে তৃণমূল দিয়েছিল? কখনও কেউ বলেছিলেন যে, শুভেন্দু তৃণমূলের নম্বর টু নেতা। বলেননি তো? তা হলে! তার মানে একার ম্যাজিকে হচ্ছে না। তৃণমূলের উপরের নেতারা ভয় পাচ্ছেন”। অধীরবাবুর মন্তব্য নিয়ে দলীয় তরফে তৃণমূলের কেউ প্রতিক্রিয়া দেননি। তবে ঘরোয়া আলোচনায় শাসক দলের এক নেতা বলেন, “বাংলায় কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। সুতরাং ওদের টিকা টিপ্পনিরও কোনও গুরুত্ব নেই।”

```