Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোপড়া কাণ্ডে সেলিমের নামে অভিযোগ তোলার দাবিতে এককাট্টা বামেরা, ইসলামপুরে বিক্ষোভ

এবার সেই মামলাই প্রত্যাহার করতে সোমবার এসপি অফিসের বিক্ষোভ দেখালেন বামকর্মী সমর্থকরা।

চোপড়া কাণ্ডে সেলিমের নামে অভিযোগ তোলার দাবিতে এককাট্টা বামেরা, ইসলামপুরে বিক্ষোভ

ইসলামপুর এসপি অফিস

শেষ আপডেট: 15 July 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: বামনেতা মহম্মদ সেলিমের পোস্ট থেকে প্রকাশ্যে এসেছিল চোপড়ার জেসিবির ঘটনা। পরে এই বামনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতিতা। এবার সেই মামলাই প্রত্যাহার করতে সোমবার এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বামকর্মী সমর্থকরা। পুলিশ তাদের আটকাতে গেলে ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। 

সোমবার ইসলামপুরের এসপি অফিস ঘেরাওয়ের কথা আগেই জানিয়েছিল সিপিএম। সেইমতো এদিন দুপুরে বামেরা মিছিল বের করে। তারপর সেই মিছিল এসপি অফিসের দিকে এগোতে থাকে। ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশ সুপারের অফিসের দিকে এগোতেই পুলিশ বামেদের মিছিল ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। সেই সময়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়। শুরু হয় ধস্তাধস্তি। এরপরেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে শুরু করে। 

৩০ জুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় চোপড়াকাণ্ডের সেই ভিডিও। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড়া শুরু হয়। সেই ঘটনার ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এর কয়েকঘণ্টা পরেই জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে গ্রেফতার করে ইসলামপুর থানা। 

চোপড়ার পুলিশ সুপার জানিয়েছিলেন, এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আনার জন্য বাম নেতা মহম্মদ সেলিম ও বিজেপি নেতা অমিত মালবীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতা।


```